Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘জওয়ান’-এই শেষ, আর কখনও নয়! ভক্তদের ঘাবড়ে দিলেন শাহরুখ

এদিন বাদশার গ্র্যান্ড এন্ট্রি ছিল বেশি আকর্ষণীয়। তবে এদিন শাহরুখের একটি কথায় হতবাক হয়ে গেল পুরো দেশ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, জওয়ানই শেষ, আর তিনি এই ভূমিকায় অভিনয় করবেন না। আসলে ন্যাড়া লুকে অভিনয় আর করতে চান না তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু প্রতীক্ষার পর অবশেষে গতকার অর্থাৎ ৩১ অগস্ট মুক্তি পেয়েছে ‘জওয়ান’-এর অফিসিয়াল ট্রেলার। ছবিতে এই প্রথম একাধিক অবতারে দেখা মিলবে বলিউড বাদশার। শাহরুখের ‘জওয়ান’-নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আর এই ছবির হাত ধরেই প্যান ইন্ডিয়া তারকার তালিকায় নিজের নাম তুললেন শাহরুখ খান। ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় গোটা বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর। রিলিজের এক সপ্তাহ আগে জওয়ানের ট্রেলার রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। কখনও জওয়ান বেশে আবার কখনও দুষ্কৃতীর বেশে এবার পর্দা কাঁপতে আসছেন বাদশা। এই ছবির হাত ধরেই দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে প্রথমবার হাত মেলালেন বাদশা। সঙ্গে দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে জুটি বেঁধে রীতিমতো চারিদিকে হৈচৈ ফেলে দিয়েছে বয়স ৫৭-র তারকা। ছবির গানগুলিও ভক্তদের কাছে দারুণ সাড়া ফেলেছে। ৪ বছর পর অভিনয়ে ফিরে প্রতি পদে পদে তিনি বোঝাচ্ছেন যে, দেশের তিনিই একমাত্র বাদশা।

গতকাল ট্রেলার লঞ্চ হওয়ার কয়েক ঘন্টা বাদেই দুবাইয়ের বুর্জ খলিফাতে প্রদর্শিত হয়েছে ‘জওয়ান’-এর ট্রেলার। এদিন বাদশার গ্র্যান্ড এন্ট্রি ছিল বেশি আকর্ষণীয়। তবে এদিন শাহরুখের একটি কথায় হতবাক হয়ে গেল পুরো দেশ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, জওয়ানই শেষ, আর তিনি এই ভূমিকায় অভিনয় করবেন না। আসলে ন্যাড়া লুকে অভিনয় আর করতে চান না তিনি। এদিন বুর্জ খলিফাতে অনুষ্ঠিত ইভেন্টে জিন্দা বান্দার সঙ্গে নাচলেনও শাহরুখ খান। ভারতে ট্রেলার প্রকাশের পরে, শাহরুখ খানের কাছে দুবাইয়ের বুর্জ খলিফাকে জওয়ানের ট্রেলার লঞ্চ স্বাভাবিকভাবেই একটি বিশেষ মুহূর্ত ছিল। এদিন এসআরকে অ্যাটলির সঙ্গে ইভেন্টে যোগ দিয়েছিলেন এবং দুবাই মলে ভক্তদের ভিড় একেবারে উপচে পড়েছিল।সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সব ভিডিও এখন ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে।

লাল শার্ট এবং জিন্সে মুড়ে জিন্দা বান্দায় তুমুল নাচলেন অভিনেতা। একটি ভিডিওতে, বাদশা কে বলতে শোনা যায়, “আপনাদের জন্য শেষবার টাক হয়েছি, দয়া করে ছবিটি দেখবেন সবাই। আমাদের কাছে সবই আছে। আমাকে ৬ বা ৭ টি গেট-আপ করতে হয়েছিল। এবং আমি সেখানে টাকও হয়েছি, কিন্তু এরকম অবতারে আমাকে আর দেখবেন না। এটিই প্রথম এবং শেষ।” ভাইরাল ভিডিওতে, ভক্তদের শাহরুখ খানের জন্য উল্লাস করতেও শোনা যায়। যখন জওয়ানের ট্রেলার বিশ্বের সবচেয়ে উঁচু আকাশচুম্বীতে প্রদর্শিত হচ্ছিল। এর আগে, SRK একটি নৌকা করে গ্র্যান্ড এন্ট্রি করেছিলেন। গৌরী খান প্রযোজিত, জওয়ানে আরো রয়েছেন, বিজয় সেতুপতি, প্রিয়মনি, সানিয়া মালহোত্রা, যোগী বাবু, এবং রিধি ডোগরা। এছাড়াও দীপিকা পাড়ুকোনকে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00