Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মদ্যপ অবস্থায় রাস্তায় গণ্ডগোলের অভিযোগে গ্রেফতার রজনীকান্তের ‘জেলর’ অভিনেতা

এমনকী অভিনেতা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সম্পর্কেও অনেক সংবেদনশীল মন্তব্য করেছেন থানার ভেতর ঢুকে। পুলিশ তাঁকে পরীক্ষা করাতে হাসপাতালে নিয়ে গেলে তাঁর রক্তে অ্যালকোহল পায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মদ্যপ অবস্থায় থানায় বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে গ্রেফতার রজনীকান্তের ‘জেলর’ ছবির খলনায়ক তথা জনপ্রিয় মালয়ালম অভিনেতা বিনয়কন এর্নাকুলাম। মঙ্গলবার কেরলে গ্রেফতার করা হয় তাঁকে। তবে গ্রেফতারের একদিন পরে অভিনেতাকে যথাযথ প্রক্রিয়া শেষে জামিনে মুক্তি দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ‘জেলর’ অভিনেতাকে মদ্যপ অবস্থায় জনবসতিপূর্ণ জায়গায় অনিয়ন্ত্রিত আচরণ করার এবং থানার কার্যক্রমে বাধা দেওয়ার অপরাধে পুলিশ গ্রেফতার করেছিল।

সূত্র অনুসারে, তিনি যে অ্যাপার্টমেন্টে থাকেন সেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় ডাকা হয়। একজন পুলিশ কর্মকর্তার মতে, অভিনেতার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছিল কারণ তিনি (বিনকায়ন) মদ্যপ অবস্থায় অশালীন আচরণ করেছিলেন। এমনকী এনার্কুলাম টাউন নর্থ থানার বাইরেও মাতাল অবস্থায় হুজ্জতি করছিলেন। এরপর স্থানীয়রাই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মালায়ালাম নিউজ আউটলেট অনুসারে, তিনি থানায় পুলিশদের গালিগালাজ করেছেন। এমনকী অভিনেতা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সম্পর্কেও অনেক সংবেদনশীল মন্তব্য করেছেন থানার ভেতর ঢুকে। পুলিশ তাঁকে পরীক্ষা করাতে হাসপাতালে নিয়ে গেলে তাঁর রক্তে অ্যালকোহল পায়। এরপরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

বিনয়কান একজন অভিনেতা এবং নৃত্যশিল্পী হিসেবে পরিচিত। ২০২৩ সালের জুলাইয়ে, তিনি ওমেন চান্ডির শেষকৃত্যে একটি অপমানজনক ভিডিও করার পরে বিতর্কে জড়িয়েছিলেন। বেঙ্গালুরুতে তার মৃত্যুর পর কেরল রাজ্য তিন দিনের শোক ঘোষণা করেছিল। ঘটনার পর কংগ্রেস কর্মীরা কালুরের কাছে তাঁর বাড়ির জানালা ভেঙে ফেলেছিল। পরে তিনি ভিডিওটি মুছে দেন। তবে এদিন তাঁর মদ্যপ অবস্থায় ঝামেলা করার কারণ, হয়তো তিনি স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছেন। তবে জামিনে মুক্ত হওয়ার পর বিনয়কন তাঁর নীরবতা ভেঙেছেন, বলেছেন, তিনি নাকি জানেনই না যে, তাঁকে যেন গ্রেফতার করা হয়েছিল! ২০২৩ সালের মার্চ মাসে, তিনি তাঁর স্ত্রী ববিতার থেকে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। তিনি অভিনেতা হওয়ার আগে একজন ব্যাংক কর্মচারী ছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00