১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর হার মানলেন, প্রয়াত জ্যাকলিন ফার্নান্দেজের মা

প্রয়াত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ। গত ২৪ মার্চ মুম্বইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কিম ফার্নান্দেজকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ। গত ২৪ মার্চ মুম্বইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কিম ফার্নান্দেজকে। মায়ের আচমকা অসুস্থতার কারণে সমস্ত শুটিং স্থগিত করে লীলাবতী হাসপাতালে পৌঁছে ছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। মায়ের পাশে থেকেছেন অলওযেজ। কিন্তু শেষ রক্ষা হল না। ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর রবিবার (৫ এপ্রিল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রীর মা। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন কিম ফার্নান্দেজ। জ্যাকলিনের মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর, অভিনেত্রীর বাবা এলরয় ফার্নান্দেজ এবং অন্যান্য নিকটাত্মীয়দের হাসপাতালে যেতে দেখা গিয়েছে।

তবে অভিনেত্রী এখনও তাঁর মায়ের মৃত্যু সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেননি। গত ২৪ মার্চ মায়ের হাসপাতালে ভর্তির খবর পাওয়ার পর, জ্যাকলিন তৎক্ষণাৎ লীলাবতী হাসপাতালে মায়ের সঙ্গে দেখা করতে দেখা যান, কঠিন সময়ে মায়ের পাশেই ছিলেন অভিনেত্রী। ২৬ মার্চ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস (আরআর) এবং কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল জ্যাকলিনের, কিন্তু তার মায়ের অসুস্থতার কারণে তিনি পারফরম্যান্স বাতিল করেন। এর আগে, ২০২০ সালে, অভিনেত্রীর মা স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন, তাঁকে বাহরাইনের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। মাকে হারালেন জ্যাকলিন ফার্নান্দেজ। একটি পুরনো সাক্ষাৎকারে জ্যাকলিন তাঁর মায়ের কথা সম্পর্কে বলেছিলেন, “কাজের বিষয়ে আমার মা সবসময় আমাকে সমর্থন করেছেন। আমি তাকে অনেক মিস করি। আমি এখানে আমার বাবা-মা ছাড়া একা থাকি। এই দুজন মানুষ আছেন যারা এত শক্তিশালী এবং তারা আমার জন্য এমন অনুপ্রেরণা যা আমাকে সবসময় চালিয়ে যেতে সাহায্য করে।”

কাজের ক্ষেত্রে, জ্যাকলিনকে শেষ দেখা গিয়েছিল সোনু সুদের সঙ্গে “ফতেহ” ছবিতে। এরপর, অভিনেত্রীকে ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবিতে দেখা যাবে, যেখানে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ার্সি, দিশা পাটানি, রবীণা ট্যান্ডন, লারা দত্ত, পরেশ রাওয়াল, তুষার কাপুর, শ্রেয়স তালপাদে, জনি লিভার, রাজপাল যাদব, কিকু শারদা, দালের মেহেন্দি, মিকা সিং সহ আরও অনেকে অভিনয় করবেন। এছাড়াও ‘কিক ২’তেও দেখা যাবে জ্যাকলিনকে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]