Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রতারণার ফাঁদে জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা, ৫৮ লাখ হাতিয়ে চম্পট অভিযুক্ত

তাঁর কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে ৫৮ লাখ টাকা। প্রতারকের বিরুদ্ধে ইতিমধ্যেই সান্তাক্রুজ থানায় মামলা দায়ের করেছে আয়েশা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক তারকাদের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ। দিন কয়েক আগে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন অভিষেক, অজয় দেবগনদের ঘনিষ্ঠ বন্ধু তথা একজন জনপ্রিয় প্রযোজক-পরিচালক। এবার প্রতারণার ফাঁদে পা দিলেন বলিউডের আইকনিক অভিনেতা জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফ। তাঁর কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে ৫৮ লাখ টাকা। প্রতারকের বিরুদ্ধে ইতিমধ্যেই সান্তাক্রুজ থানায় মামলা দায়ের করেছে আয়েশা। এএনআই অনুসারে, আয়েশা অভিযুক্ত অ্যালান ফার্নান্ডেজের বিরুদ্ধে আইপিসি ধারা ৪২০, ৪০৮, ৪৬৫, ৪৬৭ এবং ৪৬৮ এর অধীনে একটি মামলা নথিভুক্ত করেছেন৷ বর্তমানে পুলিশ এই মামলার অধীনে অভিযোগটি খতিয়ে দেখছে এবং তদন্ত করছে। তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ অভিযুক্ত কে অ্যারেস্ট করা যাবে না।

তবে কীভাবে প্রতারিত হলেন সেই বিষয়ে বিভিন্ন মিডিয়া সূত্র থেকে জানা গিয়েছে, অভিযুক্ত অ্যালানকে ২০১৮ সালের ২০ নভেম্বর, এমএমএ ম্যাট্রিক্স কোম্পানি পরিচালনার পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছিল। এমএমএ ম্যাট্রিক্স হল একটি জিমখানা। যা টাইগার শ্রফ এবং তাঁর মা আয়েশার দুজনেই দেখাশোনা করেন, তাঁদেরই নির্মিত এই জিমটি। জ্যাকি পুত্র টাইগার শ্রফ নিজেদের জিমেই শরীরচর্চা করেন। জানা যায়, অভিযুক্তরা কোম্পানির মাধ্যমে ভারতে এবং ভারতের বাইরে মোট ১১ টি টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রচুর অর্থ নিয়েছিলেন এবং তাঁদের ডিসেম্বর ২০১৮ থেকে জানুয়ারী ২০২৩ পর্যন্ত সংগৃহীত ফি-এর পরিমাণ ছিল মোট ৫৮,৫৩,৩৯১ টাকা।

যা তাঁদেরকে আয়েশার কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছিল। সেই টাকা নিয়েই অভিযুক্তরা গায়েব হয়ে যায়। প্রতিশ্রুতি দিয়েও কার্য সম্পন্ন করেননি। আয়েশা প্রতারণার মামলায় জড়িয়ে পড়েছেন এই প্রথম নয়। এর আগেও, তিনি ২০১৫ সালে অভিনেতা সাহিল খানের বিরুদ্ধে প্রতারণা এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন। সাহিল খানের বিরুদ্ধে ৪ কোটি টাকারও বেশি বকেয়া পরিশোধ না করার অভিযোগ এনেছিলেন আয়েশা। কর্মকর্তারা বলেছেন, আয়েশা শ্রফ ৩ মে একটি অভিযোগ দায়ের করেন। পরে ফার্নান্দেজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারায় প্রতারণা, বিশ্বাসের অপরাধমূলক লঙ্ঘন এবং অন্যান্য অপরাধের জন্য মামলা করা হয়। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00