Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘শুধু কাপড় খোলাই আমার কাজ নয়’, পর্ণকাণ্ডে অভিযুক্ত রাজ কুন্দ্রার মন্তব্যে তোলপাড় নেটপাড়া

এতদিন পর রাজ কুন্দ্রা তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা পর্ণোগ্রাফি কাণ্ড নিয়ে মুখ খুললেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমার কাজ শুধু কাপড় খোলা নয়! আমার কাছে আরও কাজ আছে। হ্যাঁ, এমনই একটি মন্তব্য করলেন কিছু বছর আগে পর্ণোগ্রাফি কাণ্ডে জড়িয়ে যাওয়া শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। ২০২১ সালের জুলাই মাসে পর্ন ফিল্ম তৈরিতে জড়িত থাকার অভিযোগে বিতর্কের মুখে পড়েছিলেন অভিনেত্রীর স্বামী রাজ কুন্দ্রা।তিনি গ্রেফতারও হয়েছিলেন। যদিও মাস কয়েক জেলে থেকে তিনি জামিনে মুক্তি পান। সেই সময় এই ঘটনায় তীব্র মুখে পড়েছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টিও। তাঁদের বাংলো, অফিস সবটাতেই তল্লাশি চালানো হয়। এবং ৭৫ টি মতো সিডি রাজ কুন্দ্রার বাড়ি থেকে উদ্ধার হয়। জেল থেকে বের হওয়ার পর রাজ কুন্দ্রা এখন বিভিন্ন ধরণের ট্রেন্ডিং মুখোশ দিয়ে মুখ ঢেকে মাস্ক ম্যান উপাধি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি থেকেও তিনি সমস্ত অ্যাকাউন্ট মুছে ফেলেছিলেন। অবশেষে এই গণেশ চতুর্থীর সময় রাজ কুন্দ্রা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফিরে এসেছেন।

এই মূহুর্তে রাজ একটি স্ট্যান্ডআপ কমেডি দিয়ে আত্মপ্রকাশ করতে প্রস্তুত। শোনা গিয়েছিল, তিনি তাঁর বায়োপিকে অভিনয় করবেন। কিন্তু তাতেও ঘি ঢেলে দিয়েছেন। সম্প্রতি স্ট্যান্ডআপ কমেডি শোতে রাজ কুন্দ্রার কয়েকটি মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। যেখানে তিনি দাবি করলেন, “আমি লন্ডনে ১৮ বছর বয়সে ট্যাক্সি ড্রাইভার হিসাবে কাজ শুরু করেছি এবং ২১ বছর নাগাদ আমি পশমিনার (শাল) সাম্রাজ্য তৈরি করি। আমার কাজ সবসময় জামাকাপড় খোলা নয় এবং সেগুলি সরবরাহ করাও।” সুতরাং এতদিন পর রাজ কুন্দ্রা তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা পর্ণোগ্রাফি কাণ্ড নিয়ে মুখ খুললেন।

রাজ কুন্দ্রার এই ভিডিওটি ভাইরাল হতেই তাঁকে অনেক তিরস্কার করতে শুরু করেছে। এবং নেটিজেনরা এটিকে বিরক্তিকর এবং ঘৃণ্য বলে অভিহিত করছে এবং এর জন্য তাঁকে ক্ষমা চাইতে বলেছেন। একজন ব্যবহারকারী তাঁকে কটূক্তি করে বলেছেন, “Aise chu…. Ko.. যিনি সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলছেন। তিনি মনি করছেন কেন বড় মানুষ বনে গিয়েছেন।” আরও একজন ব্যবহারকারী বলেছেন, “পন্ড স্টার।” যাইহোক, শিল্পা শেঠির ভক্তরা রাজ কুন্দ্রার স্ট্যান্ড আপ কমেডির প্রশংসা করেছেন এবং তাঁর আত্মবিশ্বাসের প্রশংসা করছেন। রাজ কুন্দ্রার ৬৩ দিন আর্থার রোড জেলে থাকা অভিজ্ঞতার ওপর একটি বলিউড সিনেমাও তৈরি হচ্ছে।বলা হয়েছে যে, রাজ কুন্দ্রা কথিত পর্নোগ্রাফি মামলায় তাঁর গ্রেফতার হওয়া ঘটনাটি তুলে ধরা হবে। তবে ছবিতে অভিনয় করবেন না শিল্পা শেঠির স্বামী। 

 

পাপ খন্ডাতে বৃন্দাবনে রাজ-শিল্পা, প্রেমানন্দ মহারাজকে কিডনি দিতে চান অভিনেত্রীর স্বামী

রাজ কুন্দ্রার বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ, রাজস্থান রয়্যালসের বিতর্ক পৌঁছল লন্ডন হাইকোর্টে

নীল ছবি তৈরির অভিযোগে রাজ কুন্দ্রাকে তলব ইডির

নীল ছবি তৈরির অভিযোগে সাত সকালে শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার বাড়িতে ইডি হানা

নাম ভাঁড়িয়ে ২৫ লক্ষ টাকা আর্থিক প্রতারণা, মামলা দায়ের রাজ কুন্দ্রার

শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার ১০০ কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

জেলের মধ্যে রোজ উলঙ্গ করা হত, কিন্তু কেন, প্রকাশ্যে আনলেন রাজ নিজেই

প্রকাশ্যে শিল্পা শেট্টির স্বামীর বায়োপিকের ট্রেলার, অভিনয়ে রাজ কুন্দ্রা নিজেই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00