নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন। কিছুতেই ভক্তদের কাছে ধরা দিচ্ছেন না। যদিও ইনস্টাগ্রামে একের পর এক ছবি দিয়ে আগুনে ঘি ঢালছেন রশ্মিকা মান্দান্না এবং বিজয় দেবেরাকোন্ডা। দক্ষিণের জনপ্রিয় জুটি রশ্মিকা মান্দান্না এবং বিজয় দেবেরাকোন্ডা। ২০১৯ সালে একসঙ্গে দুটি ছবি ব্লকবাস্টার চলচ্চিত্র দর্শকদের কাছে উপহার দিয়েছিলেন তাঁরা। তাতেই জুটি হিট। তবে বর্তমানে দক্ষিণী মহল বলিউডে দাপিয়ে বেড়াচ্ছে রশ্মিকা মান্দান্না। ইতিমধ্যেই সলমান খান, রণবীর কাপুর, ভিকি কৌশলের নায়িকা হয়েছেন তিনি। সকলের সঙ্গেই রশ্মিকার জুটি সুপারহিট। যাই হোক, ব্যক্তিগত জীবনে বহুদিন ধরেই বিজয় দেবরাকোন্ডার সঙ্গে সম্পর্কের রয়েছেন রশ্মিকা, এমনটাই গুঞ্জন।
কখনও বিজয়ের পরিবারের সঙ্গে লাঞ্চ ডেটে, কখনও বিজয়ের বাড়িতে গিয়ে দিওয়ালি সেলিব্রেশন, আবার কখনও বিজয়ের সঙ্গে ছুটি কাটানো, ভাইরাল হওয়া বিজয়-রশ্মিকার সমস্ত ছবিতেই তাঁদের প্রেমের গুঞ্জন জেগে ওঠে। দিন কয়েক আগেই গিয়েছে অভিনেত্রীর ২৯ তম জন্মদিন। বন্ধুদের সঙ্গে ওমানে জন্মদিন সেলিব্রেশন করেছেন রশ্মিকা। কিন্তু শুধুই বন্ধুরা নয়, ভালোবাসার মানুষও ছিলেন রশ্মিকার সঙ্গে। সোমবার ওমানের একাধিক পোষ্ট করেছেন রশ্মিকা মান্দান্না এবং বিজয় দেবরাকোন্ডা। যদিও একসঙ্গে কোনও ছবি না দিলেও তাঁদের ছবির ব্যাকগ্রাউন্ড যেন কথা বলছে! ছবিতে, রশ্মিকাকে কখনও সুইমিং পুলে দেখা যাচ্ছে, কখনও রেস্তোরাঁর তার খাবার উপভোগ করতে দেখা যাচ্ছে, কখনও সমুদ্র সৈকত থেকে নিজেকে ক্যামেরাবন্দি করছেন অভিনেত্রী। অন্যদিকে বিজয়কেও বেশ কয়েকটি আকর্ষণীয় ছবিতে দেখা যাচ্ছে। আর দুইজনের ব্যাকগ্রাউন্ডের একাধিক মিল ইন্টারনেটকে আকর্ষণ করেছে। তাতেই স্পষ্ট যে, রশ্মিকা এবং বিজয় ওমানে একসঙ্গে ছিলেন।
বিজয়কে কখনও নীল সমুদ্রের পটভূমিতে বালির উপর পোজ দিতে দেখা যাচ্ছে। তাকে একটি ঢিলেঢালা সাদা পোশাকেও দেখা দিয়েছে। পরের ক্লিকে, অর্জুন রেড্ডি তারকাকে ঘোড়ায় চড়তে দেখা যাচ্ছে। ছবি গুলির মন্তব্য বিভাগে, কয়েকজন ভক্ত লিখেছেন, “রশ্মিকার জন্মদিন উদযাপন।” বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মান্দান্নার প্রেমের গুজব শুরু হয় ২০২৩ সালের জানুয়ারি থেকে, যখন মালদ্বীপে তাঁরা একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন। তবে নিজেদের সম্পর্কের বিষয়ে কখনই মুখ খুলতে চান নি বিজয় এবং রশ্মিকা। কাজের ক্ষেত্রে, রশ্মিকার ঈদে মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিকান্দার’ বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। বিজয় দেবেরকোন্ডাকে শেষবার ‘দ্য ফ্যামিলি স্টার’ দেখা গিয়েছিল।