Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেমে রুক্মিণীকে শিলমোহর, কবে বিয়ে করবেন, জানালেন দেব

সেটাই হয়েছে, মাত্র কয়েক বছরেই টলিউডে নিজেকে বেশ প্রতিষ্ঠিত করে ফেলেছেন তিনি, সঙ্গে বছর কয়েক আগে বলিউডেও পথ শুরু করেছেন রুক্মিণী।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মূহুর্তে টলিউডের পাওয়ারফুল দম্পতি দেব আর রুক্মিণী। চ্যাম্প থেকে শুরু করে ব্যোমকেশ দূর্গ রহস্য, একইভাবে পেশায় এগিয়ে যাচ্ছেন তারকা জুটি। বাস্তবেও তাঁরা কাপল, নিজের মুখে একথা স্বীকার না করলেও কারুর জানতে বাকি নেই যে, তাঁরা রিয়েল লাইফ কাপলও। কিন্তু চারিদিকে এত বিয়ের ধুমধাম, কাজেই দেবকে দেখা মাত্রই একটাই প্রশ্ন মাথায় ঘোরে, তা হলো তিনি কবে বিয়ে করবেন? আপাতত সিনেমাহলে রমরমিয়ে চলছে দেব আর রুক্মিণীর ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’।

যেখানে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন টলিপাড়ার হট জুটি দেব-রুক্মিণী। এবার বিয়ের বিষয়েই বিস্ফোরক মন্তব্য করলেন দেব। সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমে অভিনেতা বলেছেন, ‘ভালো থাকাটা সত্যিই আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। যেভাবে বিয়ে ভাঙছে। যেভাবে ট্রাস্ট ইস্যু হচ্ছে, সে জায়গা থেকে আমি আর রুক্মিণী সত্যি খুব ভালো আছি। অবশ্যই আমাদের দুজনের পরিবার আছে, তারাও চায় আমরা বিয়েটা করে ফেলি। কিন্তু আমার মনে হয় বিয়েটা জীবনে কোনও শেষ তো না। আমরা একে-অপরকে সাহায্য করছি নিজেদের কাজের মাধ্যমে, পাশে থাকছি, আর কী চাই।’

তবে খুব একটা ধুমধাম করে বিয়ে করবেন না দেব। ঘরোয়া ভাবে কাছের মানুষদের নিয়েই রুক্মিণীকে নিয়ে নতুন শুরু করবেন তিনি। যদিও সেটা কবে, তা জানাননি দেব। তবে দেবের বান্ধবী হিসেবে কম কটাক্ষ সহ্য করতে হয় না রুক্মিণীকে। অনেকেই বলেন দেবের জন্যই ইন্ডাস্ট্রিতে চান্স পেয়েছেন তিনি। তবে রুক্মিণী বরাবরই বলে এসেছেন, তাঁর কঠোর পরিশ্রমই নিজেকে উন্নত করার প্রধান অস্ত্র। সেটাই হয়েছে, মাত্র কয়েক বছরেই টলিউডে নিজেকে বেশ প্রতিষ্ঠিত করে ফেলেছেন তিনি, সঙ্গে বছর কয়েক আগে বলিউডেও পথ শুরু করেছেন রুক্মিণী। 

 

‘প্রজাপতি ২’-তে ফের পুলিশের ভূমিকায়? লন্ডন ব্রিজে ১৩ বছরের স্মৃতি তাজা করলেন দেব

দুর্যোগে প্রশাসন সবসময় পাশে রয়েছে, ঘাটালের পরিস্থিতি দেখে পোস্ট দেবের

মাধ্যমিকে অষ্টম র‍্যাঙ্ক করায় অরিত্র’কে ফোন দেবের, কৃতী ছাত্রকে জানালেন শুভেচ্ছা

দেবকে আচমকাই চিঠি মমতার , কী লিখলেন তাতে ?

ভিড় ঠেলে নকুড়ের মিষ্টির দোকানে দেব, কার জন্যে সন্দেশ কিনলেন নায়ক?

‘যথাযথ ব্যবস্থা নেব’, ‘খাদান’ মুক্তির আগে কাকে হুঁশিয়ারি দিলেন দেব?

ঘোষণা দিয়েও মুক্তি পেল না ‘খাদান’-এর ট্রেলার, কারণ জানালেন দেব

সাতসকালে পুজোর থালা হাতে তারাপীঠ মন্দিরে দেব, ‘রঘু ডাকাত’ ছবির শুটিং শুরু?

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00