Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আপনার কি অ্যালার্জির সমস্যা রয়েছে, তাহলে সাবধান! বাড়তে পারে ব্লাড প্রেশার, হৃদরোগের আশঙ্কা, বলছে গবেষণা

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে অ্যালার্জিতে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। কিন্তু জানেন কি, গবেষণায় বলছে, যাদের অ্যালার্জি হওয়ার পরিমাণ বেশি তাঁদের ব্লাডপ্রেশার ও হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেশি। সম্প্রতি এই গবেষণাটি প্রকাশ পেয়েছে, সোসাইটি অব কার্ডিওলজি জার্নালে। যেখানে, ৩৪ হাজার ৪১৭ জন প্রাপ্তবয়স্কের তথ্য যাচাই করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে।

এই গবেষণার মুখ্য গবেষক ইয়াং গুও-এর কথায়, অ্যালার্জিতে আক্রান্ত মানুষ নিয়মিত ব্লাড প্রেশার বা হৃদরোগজনিত কোনও রোগ আছে কিনা তা নিয়মিত চেক করুন। যদি এরকম কোনও সমস্যার সম্মুখীন হন, তাহলে প্রথমেই এর চিকিৎসা করে ফেলুন। তবে আরেকটি গবেষণা বলছে, অ্যালার্জির সঙ্গে ব্লাড প্রেশার ও করোনারি আর্টারি রোগের একটা যৌথ সম্পর্ক রয়েছে। আর কৃষ্ণাঙ্গ পুরুষের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দিতে পারে। যদিও অ্যালার্জির সঙ্গে প্রেশার ও হৃদরোগের একটা যোগসূত্র রয়েছে। তবে এই নিয়ে এখনো গবেষণা চলছে।

২০১২ সালের ন্যাশনাল হেলথ ইন্টারভিউ সার্ভের (NHIS) এর একটি সমীক্ষায়, আমেরিকার বিভিন্ন জনজাতীর উপর কিছু গবেষণা করা হয়। যার সংখ্যা ছিল, প্রায় ৩৪ হাজার ৪১৭ জন। যাদের বয়সের আনুমানিক গড় ছিল, ৪৮.৫ বছর। যারা কিনা অ্যাজমা, রেসপিরেটরি অ্যালার্জি, ডায়জেস্টিভ অ্যালার্জি, স্কিন অ্যালার্জি ইত্যাদি রোগে আক্রান্ত। পাশাপাশি, এই গবেষণায় বয়স, লিঙ্গ, ধূমপান, মদ্যপান ইত্যাদি বিষয়গুলিকেও মাথায় রাখা হয়েছিল।

সেই গবেষণায় দেখা গিয়েছে, অ্যালার্জি থাকলে করোনারি আর্টারি ডিজিজ ও ব্লাড প্রেশারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। সেক্ষেত্রে, ১৮ থেকে ৫৭ বছর বয়সি মানুষদের ব্লাড প্রেশার এবং ৩৯ থেকে ৫৭ বছরের মানুষদের করোনারি আর্টারি ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। সুতরাং, আপনার যেকোন অ্যালার্জি থাকলে এখন থেকেই সতর্ক হন এবং চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ খান।

হাঁসের মাংস খেলে কি আদতে অ্যালার্জি বাড়ে? জানালেন চিকিৎসকরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00