Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছবির নায়ক থেকে ভিলেন সকলেই ক্রিমিনাল, আসছে ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’

তবে শুধু আকশন নয়, কমেডিরও কিছু ঝলক রেখেছেন পরিচালক। ছবির গল্প বলছে, একটি অত্যন্ত দামি অ্যান্টিক মদের বোতল আর কয়েকজন ক্রিমিনাল। সবাই মিলে প্ল্যান করে এই মদের বোতল চুরি করার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তি পেতে চলেছে বাংলার নতুন অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রচুর তারকা। রয়েছেন, রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস ,পায়েল সরকার, ঋষভ বাসু, রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। বহুদিন পরে ফের মূলধারার সিনেমায় দেখা যাবে পায়েল সরকারকে। এই ছবিতে একেবারে হট অবতারে শামিল হবেন অভিনেত্রী। ছবিটি পরিচালনা করেছেন জয়ব্রত দাশ।

মুলত একটি পাল্প অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি হবে ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। তবে শুধু আকশন নয়, কমেডিরও কিছু ঝলক রেখেছেন পরিচালক। ছবির গল্প বলছে, একটি অত্যন্ত দামি অ্যান্টিক মদের বোতল আর কয়েকজন ক্রিমিনাল। সবাই মিলে প্ল্যান করে এই মদের বোতল চুরি করার। সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে নেমেই হতে থাকে একের পর এক ঘটনা ঘটতে থাকবে, সেই নিয়েই গল্প ক্লাইম্যাক্স পর্যন্ত এগোবে। তবে ছবিতে প্রত্যেকটি ক্রিমিনালের এক একটি বিশেষ বিশেষ কাজে দক্ষতা রয়েছে। যেমন কেউ ভালো চুরি করতে পারেন, কেউ প্রফেশনাল হিটম্যান আবার কেউ লক আর্টিস্ট প্রমুখ। বলা চলে, সমস্ত জ্ঞানের মিলিত ভান্ডা। তাই ছবির নাম দেওয়া হয়েছে ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’।

এই ছবিটি তৈরি করার বিষয়ে পরিচালক জয়ব্রত বলেছেন, ফিল্ম ইনস্টিটিউটের কয়েকজন বন্ধুকে নিয়ে, সম্পূর্ণ নিজস্ব জমানো পুঁজি দিয় তিন বছর ধরে এই ছবিটি নির্মাণ করেছেন তিনি। টাকার জন্যে বহুবার ছভির কাজ বন্ধ হয়ে গেলেও অবশেষে ছবিটি তৈরি করতে সফল হয়েছেন তিনি। ছবির ক্যামেরার দায়িত্বে আছেন অর্ণব লাহা এবং নবনীল সান্যাল। ছবির প্রথম পোস্টার এখনও রিলিজ হয়নি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00