Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাবুন তো, শুধমাত্র কেটে ফেলার ভয়ে আমিরের ছবিতে অভিনয়ই করল না গিপ্পি-পুত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিটি মানুষের কাছেই চুল হল, শরীরের সবথেকে সুন্দর অংশ। চুলের জন্যই একটি মানুষের সৌন্দর্য প্রকাশ পায়। তবে চুল রক্ষা করার জন্যে আপনি কি করতে পারেন? নানারকম বাজারচলতি প্রোডাক্ট ব্যবহার করেন তাইতো। তবে আপনাকে যদি বলা হয়, সিনেমাতে শ্যুটিং করার জন্যে আপনাকে চুল কাটতে হবে? তখন শুধুমাত্র চুলের জন্যে সিনেমায় অভিনয়ের মত সুযোগ ছেড়ে দেবেন! তা নিশ্চয়ই নয়। নিশ্চয়ই ভাববেন, পরেও চুল গজাবে, সিনেমায় অভিনয়ের সুযোগ তো আর পাব না! কিন্তু জানেন কি, একটা ছোট্ট ছেলে শুধুমাত্র চুল কেটে দেওয়ার দৃশ্য আছে বলে ছবিতে, এত বড় একটা সুযোগ হাতছাড়া করলেন। ব্যাপারটা কি বুঝতে পারছেন না তাইতো! চলুন খোলাসা করা যাক।

এখন খবরের পাতা ঘেরাও করেছে একটাই খবর! সেটি হল, ৪ বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন করা তারকা বলিউডের সুপারস্টার আমির খানের আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’র নানারকম অজনা তথ্য। আগামী ১১ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে, আমির খান এবং করিনা কাপুর খান অভিনীত লাল সিং চাড্ডা৷ আর মাত্র কিছুদিনের অপেক্ষা! ‘3 Idiots’ এর পর আমির এবং কারিনার পর্দায় যাদু দেখার জন্যে দর্শকদের মধ্যে উত্তেজনা একেবারে তুঙ্গে৷ সম্প্রতি, এই ছবির বিষয়ে আরেকটি মজাদার তথ্য প্রকাশ্যে এসেছে। একটি সাক্ষাৎকারে, জনপ্রিয় গায়ক গিপ্পি গ্রেওয়াল (Gippy Grewal’s) জানালেন, ‘লাল সিং চাড্ডা’ ছবিতে আমিরের ছোটবেলার চরিত্রে অভিনয় করার কথা ছিল, তাঁর ছেলে গুরফাতেহ-এর, যিনি শিন্দা নামে পরিচিত। তাঁকেই প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল এই চরিত্রের জন্যে। তবে এই ছবির একটি দৃশ্যে তাঁকে চুল কাটতে বলায় সে চরিত্রটি প্রত্যাখ্যান করেন। যে জায়গায়, বর্তমানে অভিনয় করছেন আহমেদ ইবনে উমর। গিপ্পি গ্রেওয়াল নিজেই প্রকাশ করেছেন যে, তাঁর ছেলের মূলত আমির খানের চরিত্রে অভিনয় করার কথা ছিল। সাম্প্রতিক একটিতে সাক্ষাৎকারে, গিপ্পি গ্রেওয়াল প্রকাশ করেছেন যে, এই ছবির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা তাঁকে তাঁর ছেলের কিছু রেফারেন্স ভিডিও পাঠাতে বলেছিলেন। তবে ওই চরিত্রের পর্দায় চুল কাটার দৃশ্য ছিল, যেটা তাঁর ছেলেকেও করতে হত। সেই কারণেই তাঁর ছেলে না করে দিয়েছে।

গিপ্পি জানিয়েছেন, “শিন্দা আমার একটি ছবি আরদাস (2016) তে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। লাল সিং চাড্ডার নির্মাতারা এটি দেখেই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন কারণ, তাঁরা চেয়েছিলেন যে তিনি ছবিতে আমির খানের তরুণ সংস্করণে অভিনয় করতে পারবে। তখন মুকেশ আমার সঙ্গে যোগাযোগ করে বলেছিলেন যে, শিন্দার পাঞ্জাবি ভাষায় ‘হ্যালো’ বলার কয়েকটি রেফারেন্স ভিডিও পাঠাতে, যা তার জন্য একটি লুক টেস্টও পরীক্ষাও। এমনকি আমি এর গল্প সম্পর্কেও অবগত ছিলাম না সেই সময়ে। ফিল্মটিতে একটি অ্যাঙ্গেলে ওই চরিত্রকে চুল কাটতে হবে। কিন্তু আমরা তাতে ঠিক ছিলাম না। আসলে আমাদের পক্ষে এটা সম্ভব ছিল না। সেজন্য তিনি করতে পারেননি চলচ্চিত্রটি।” লাল সিং চাড্ডা হলিউড চলচ্চিত্র ফরেস্ট গাম্পের হিন্দি সংস্করণ। তবে এই ছবির দৈর্ঘ্য প্রায় 2 ঘন্টা 22 মিনিট। অন্যদিকে, তথ্য অনুযায়ী, আমির খানের ফিল্ম বেশি চলে এবং 2 ঘন্টা 44 মিনিটের।

‘IPL’ ফিনালে হোস্ট করতে চলেছেন আমির, সঙ্গে আছে বিশেষ চমক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00