Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘যদি বলতাম সকালে ঠাকুরের নাম করি, সবাই কী খুশি হত’, ‘মুক্তকাম’ প্রসঙ্গে ফের বিস্ফোরক কবির সুমন

যে লোকটা ঠিকমতো হাঁটতে পারে না। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে একসময় মরতে বসেছিল, সে কীভাবে এই কথা সিরিয়াসলি বলতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক ধরেই বেফাঁস মন্তব্য করে তুমুল চর্চায় রয়েছেন বাংলা ইন্ডাস্ট্রি আইকনিক গায়ক কবীর সুমন। ৭৫ বয়সেও তিনি বিছানায় সক্ষম তিনি। তাঁর এহেন মন্তব্যে নেটপাড়ায় রীতিমতো তুলকালাম চলে। জন্মদিনে এক সাংবাদিক সাক্ষাৎকারে এহেন বিস্ফোরক মন্তব্য করেছিলেন কবীর সুমন। মুলত তাঁর এত এনার্জির রহস্য কী, সেই প্রশ্নের উত্তরেই গায়ক বলেন, ‘মুক্তকাম’। যা নিয়ে কিছু তারকাও বর্ষীয়ান গায়কের বিপক্ষে চলে গিয়েছিলেন। এছাড়াও নেট-নাগরিকদের কটু মন্তব্য, ঠাট্টা-ইয়ার্কি তো ছিলই।

সম্প্রতি কবির সুমনকে কেন তিনি সেদিন মুক্তকামের কথা বলেছিলেন। সেদিন ‘প্রায় সাড়ে তিন ঘণ্টা টানা রেকর্ডিং’ করে সাক্ষাৎকারে পৌঁছেছিলেন কবির সুমন। এরপর সাংবাদিকের প্রশ্ন, ৭৫ বছর বয়সেও কীভাবে এত ফিট থাকেন তিনি? তখনই মস্করা করে কবির সুমন বলেছিলেন, ‘আমি মুক্তকামে বিশ্বাস করি’।

এই প্রসঙ্গে সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমকে বলেন, ‘যাকে মুক্তকামের কথা বলেছিলাম তাঁর বোঝা উচিত ছিল এই কথাটা মজা করেই বলেছি। যে লোকটা ঠিকমতো হাঁটতে পারে না। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে একসময় মরতে বসেছিল, সে কীভাবে এই কথা সিরিয়াসলি বলতে পারে। আর এটা যখন প্রচার হল তখন তো হইচই পড়ে গেল। তবে কেউ যদি মুক্তকামে বিশ্বাস করে তাহলে সমস্যা কোথায়?’ তবে নেটপাড়ায় আক্রমণের মুখে পড়া নিয়ে গায়ক বলেন, যারা গ্রামের কুমোর-চাষি-জেলেরা তো প্রশ্ন তোলে না। প্রশ্ন তোলে স্কুল-কলেজে লেখাপড়া ছাত্র-ছাত্রীরা। সেদিন যদি আমি বলতাম যে আমি রোজ সকালে উঠে ঠাকুরের নাম জপ করি, পুজো করি তারপর মুগুর ভাজি, সাত্ত্বিক আহারে বিশ্বাস করি, তাহলে কি সবাই খুশি হত?’

প্রসঙ্গত, মুক্তকাম প্রসঙ্গে কবির সুমন বলেছিলেন, তাঁর এত এনার্জির উৎস ‘কাম! মুক্ত কাম! যেখানে অশ্লীলতাই সব। বয়স হয়েছে। এখন রাতে ভাল ঘুম হয় না। কিন্তু আমি বিছানায় এখনও চূড়ান্ত ভাবে সক্ষম। নারীরা আমাকে সমৃদ্ধ করেছেন।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00