Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুই সন্তানকে নিয়েই ঈদ উদযাপন করব: বুবলী

সুতরাং বলবো, এবার ঈদে আমার দুটি সন্তান। একটি ‘লিডার’ অন্যটি ‘লোকাল’। আসলে ঈদে তাঁর দুটি ছবি রিলিজ করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিতর্ক ও শাকিব খান বরাবরই একই মুদ্রার এপিঠ-ওপিঠ। গত বছরই ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। তাঁর প্রাক্তন স্ত্রীর নাম অপু বিশ্বাস। তিনিও বাংলাদেশের একজন অতি চর্চিত নায়িকা। গতবছর আচমকাই বুবলী তাঁর প্রেগন্যান্সির একটি ছবি দিয়ে নেটপাড়ায় ঝড় তোলেন। পরে তিনি নিজেই জানান, ২০২০ সালে আমেরিকায় তাঁর সন্তানের জন্ম হয়, যার বাবা শাকিব খান। দীর্ঘদিন ধরে তাঁরা পরস্পরের সঙ্গে সম্পর্কে লিপ্ত। এই ঘটনায় জেরবার ঢালিউড। তবে এখন সবটাই ঠান্ডা। বর্তমানে শাকিব খান অপু বা বুবলী কারুর সঙ্গে না থাকলেও ছেলেদের সঙ্গে তাঁর যোগাযোগ বর্তমান। অপু ও শাকিবের ঘরে একটি ছেলে এবং বুবলী ও শাকিবের ঘরেও একটি ছেলে। দুই সন্তানের পিতা শাকিব খান কখনই সন্তানদের অস্বীকার করেননি। কিন্তু তাঁর সন্তানের বিষয়গুলি অনেক পরেই প্রকাশ্যে এসেছে।

কিছুদিন আগেই ছোট ছেলের জন্মদিন ধুমধাম করে নিজের বাড়িতেই সেলিব্রেট করলেন শাকিব। এদিকে বুবলী ও অপুর মধ্যেও মাঝে মাঝেই বাধে দাঙ্গা। সম্প্রতি বুবলী জানালেন ঈদে তিনি দুই সন্তানের সঙ্গে কাটাবেন, কী অবাক হচ্ছেন, ভাবলেন সতীন অপুর সন্তানকে দ্বিতীয় সন্তান বললেন বুবলী, তাই তো! না একেবারেই ঠিক নয়। তিনি নিজের অভিনীত সিনেমাকে আরেকটি সন্তান বলে উল্লেখ করেছেন। ‌সম্প্রতি বাংলাদেশের এক সংবাদ সাক্ষাৎকারে বুবলী বলেন, সিনেমাকে আমরা এতোই ভালোবাসি যা সন্তানের সঙ্গে তুলনা করি। নিজের সন্তানকে আমরা যেভাবে ভালোবাসি ঠিক সেভাবে সিনেমাকে ভালোবেসে কাজ করি। সুতরাং বলবো, এবার ঈদে আমার দুটি সন্তান। একটি ‘লিডার’ অন্যটি ‘লোকাল’। আসলে ঈদে তাঁর দুটি ছবি রিলিজ করছে। একটি তপু খান পরিচালিত ‘লিডার, আমিই বাংলাদেশ’ অন্যটি সাইফ চন্দনের পরিচালনায় ‘লোকাল’। ‘লোকাল’ মুক্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে নায়িকা জানালেন, প্রচারের জন্য দুটি সিনেমাই তাঁর সন্তানের মতো গুরুত্ব পাবে। একটিতে রয়েছেন শাকিব-বুবলী, অন্যটিতে আদর-বুবলী।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00