‘স্ত্রী থাকতেও পরকীয়া করেছি, অনেক মহিলাকে ঠকিয়েছি’, নিজের কুকীর্তি ফাঁস অভিনেতার

এরপর যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, ২০১৭ সালে আমরা বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করি। আমরা দুজনে এগিয়ে গেলাম। তখন আমিও অন্য একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের মুখেই স্বীকার করলেন একাধিক মহিলার সঙ্গে প্রতারণা করেছেন, এমনকী নিজের স্ত্রীর সঙ্গেও খেলা করেছেন! প্রকাশ্যে মুখ খুললেন হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির অভিনেতা অমিত ট্যান্ডন। নিজের কুকীর্তির কথা জনসমক্ষে ফাঁস করতে ক’জন পারে, সাহস দেখালেন অমিত ট্যান্ডন। যিনি’ দিল মিল গেয়ে’, ‘কসম’-সহ আরও অনেক ধারাবাহিক অভিনয়ের জন্য পরিচিত। একাধারে একজন গায়ক এবং একজন অভিনেতাও। যাই হোক, অমিত ট্যান্ডন বিয়ের পরে খবরের শিরোনামে ছিলেন। তিনি রুবি ট্যান্ডনকে বিয়ে করেছেন। বিয়ের পরে তাঁদের দাম্পত্যে রীতিমতো ঝড় বয়ে গিয়েছে। কিন্তু তাঁদের সম্পর্ক শেষ হয়নি। সব ঝড় ঝাপটা কাটিয়ে দুজন আবারও সংসার করছেন। কিন্তু ঠিক কী ঘটেছিল?

আসলে তারকাদের সম্পর্কের ওঠা-পড়া লেগেই রয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অমিত জানালেন যে, একটি শোয়ের সেটে স্ত্রী রুবিকে প্রস্তাব দিয়েছিলেন অমিত, তখন থেকেই তাঁদের প্রেম শুরু হয়েছিল, এবং তাঁরা গাঁটছড়া বাঁধেন। কিন্তু বিয়ের কয়েক বছর পরেই তাঁদের দাম্পত্য জীবন তিক্ত হতে শুরু করে। সে সময় অভিনেতার পরিবারও তাঁর সঙ্গে ছিলেন না। অমিত বলেছেন, ”আমার খুব হট টেম্পার, আমার স্ত্রীরও খুব মাথা গরম। তাই যখন আমরা লড়াই করতাম, তখন আমাদের কেউ শান্ত করতে পারত না। আমরা যদি আমাদের পরিবারের সঙ্গে থাকতাম, তারা হয়তো আমাদের শান্ত করতে পারত। এরপর থেকেই আমাদের সম্পর্কের ফাটল বাড়তে থাকে।”

এরপর সাক্ষাৎকারের সঞ্চালক জানান, বিয়ের পরেও কোনও পরকীয়াতে জড়িয়েছেন কিনা তিনি, স্ত্রী রুবির সঙ্গে প্রতারণা করেছেন কিনা? তখন অভিনেতা বলেন, ‘হ্যাঁ, আমি তাঁর সঙ্গে প্রতারণা করেছি। আমি অনেকগুলি সম্পর্কে ছিলাম। যখন রুবি বিষয়টি জেনে গেল, আমাদের সম্পর্ক তলানিতে ঠেকল। বিশেষ করে তাঁর পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। কারণ একজন মহিলা তাঁর পুরো পরিবারকে ছেড়ে আমার সঙ্গে থাকতে এসেছিল। তবে আমি সম্পর্ক ঠিক করার জন্যে, একটি সন্তান চেয়েছিলাম, এই ভেবে যে আমাদের সম্পর্ক সন্তানই ঠিক করতে পারবে। কিন্তু এটি হয়নি।’ এরপর অভিনেতা বলেন, ‘এরপর যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, ২০১৭ সালে আমরা বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করি। আমরা দুজনে এগিয়ে গেলাম। তখন আমিও অন্য একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। কিন্তু আমার মনে হয়, ঈশ্বরের কৃপায়, আমরা আবার এক হই। গতবছর আমাদের সম্পর্ককে নতুন রূপ দিয়েছি।” অমিত একজন সুপরিচিত টেলিভিশন অভিনেতা এবং একজন সঙ্গীতশিল্পী, তার স্ত্রী রুবি ট্যান্ডন একজন খুব পরিচিত কসমেটোলজিস্ট। যার ক্লায়েন্ট তালিকায় রয়েছে কাজল দেবগন, পাঙ্খুরি অবস্থি, গৌতম রোদে, মৌনি রায়ের মতো অনেক সেলিব্রিটি।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]