মুক্তির দিনেই অনলাইনে ফাঁস অক্ষয়ের ‘Houseful 5’, মাথায় হাত নির্মাতাদের

আবারও বলিউডি সিনেমায় পাইরেসি-র কোপ! মুক্তির দিনেই অনলাইনে লিক হয়ে গেল অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত 'হাউজফুল ৫'। মাথায় হাত পড়ল নির্মাতাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বলিউডি সিনেমায় পাইরেসি-র কোপ! মুক্তির দিনেই অনলাইনে লিক হয়ে গেল অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ‘হাউজফুল ৫’। মাথায় হাত পড়ল নির্মাতাদের। অতীতে এমনও হয়েছে, যেখানে মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে গোটা ছবি। বড় বড় তারকাদের ছবি। ডিজিটাল যুগে পাইরেসি-র দাপট রীতিমতো মাথাচাড়া দিয়ে উঠছে। অনলাইনে ছবি লিক মানেই, সিনেমাহলে যাওয়া বন্ধ হয়ে যায় অনেক দর্শকের। বাড়িতেই ডাউনলোড করে দেখা হয়ে যায়। বিনা পয়সায় এমন সুযোগ মিললে প্রেক্ষাগৃহে ছবি দেখার কথা অনেকেই ভাবেন না। সেক্ষেত্রে নির্মাতা দের ক্ষতি হয়ে যায়। শুক্রবার দেশব্যাপী মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিস ফাখরি এবং সোনম বাজওয়া অভিনীত ‘হাউসফুল ৫’।

অনেক বলিউড সিনেমার মতো এটিও পাইরেসির শিকার হয়েছে। এখন ‘হাউসফুল ৫’ অনলাইনে তামিলরকার্স, ফিল্মিজিলা, মুভিরুলেজ, টেলিগ্রাম-সহ একাধিক পাইরেসি সাইটে দেখা যাবে। বলিউড বহু বছর ধরে পাইরেসির বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল, সিনেমা হলে মুক্তি পাওয়া মাত্রই অনলাইনে সিনেমা ফাঁস হয়ে যাচ্ছে। কিন্তু যাঁরা অনলাইনে সিনেমা ফাঁস করছেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তাই, পাইরেটেড ভার্সন দেখা এড়িয়ে চলা উচিত। এবং নির্মাতাদের কথা ভেবে সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখা উচিত।

তবে মনে করা হচ্ছে, হাউজফুল ৫-এ অনলাইনে ফাঁস হয়ে যাওয়া বক্সঅফিসে ছবির ব্যবসাকেও প্রভাবিত করবে। বছর কয়েক ধরেই অক্ষয় কুমার কেরিয়ারের ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন। এ বছরে অভিনেতা একাধিক ফ্র্যাঞ্চাইজির মুক্তির কথা রয়েছে। কিন্তু হাউজফুল ৫ প্রথমেই বড় ধাক্কা খেল পাইরেসি-র শিকার হয়ে। এদিকে একাধিক তারকার সমন্বয়ে নির্মিত ছবিটি শুরু থেকেই সমালোচকদের কাছ থেকে নেতিবাচক পর্যালোচনা পেয়েছে। এবার দেখা যাক, অক্ষয়ের ছবিটি বক্সঅফিসে আদৌ দুরন্ত বেগে ছোটে নাকি, মুখ থুব্‌ড়ে পড়ে!

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]