Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পদ্ম পুরস্কারে ভূষিত, টাইম স্কোয়ারে চিরঞ্জীবীর ছবি দিয়ে শ্রদ্ধা ভক্তের

অভিনেতা এমন সম্মান অর্জনের পর অসংখ্য ভক্তের পাশাপাশি, জুনিয়র এনটিআর, মামুটি এবং মহেশ বাবুর মতো সেলিব্রিটিরাও তাঁকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৬ জানুয়ারি ভারত সরকারের কাছ থেকে দ্বিতীয়বার পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন তেলেগু মেগাস্টার চিরঞ্জীবী। শিল্পজগতে অসামান্য অবদানের জন্যে তিনি সম্মানিত পুরস্কারে ভূষিত হয়েছেন। যার প্রতিক্রিয়ায় অভিনেতা নিজেই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। এবার তাঁর এই কৃতিত্বে সাক্ষী থাকল গোটা মার্কিন যুক্তরাষ্ট্র। নিউইয়র্কের টাইমস স্কোয়ারে চিরঞ্জীবীর ছবি প্রদর্শন করিয়ে প্রিয় অভিনেতা কে শ্রদ্ধা জানালেন তাঁরই একজন ভক্ত। বিলবোর্ডে চিরঞ্জীবীকে শ্রদ্ধা জানানোর এই ভিডিও ইনস্টাগ্রাম এবং এক্স-এ শেয়ার করলেন অভিনেতার ওই ভক্ত।

আসলে ভক্তদের জন্যেই তো তারকাদের এত প্রসার, তাই না! প্রতি মুহূর্তে ভক্তদের এমন পাগল করা উৎসর্গ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, এবার এমনই একটি নজরকাড়া দৃশ্যের ছবি ফুটে উঠল সোশ্যাল মিডিয়ায়। চিরঞ্জীবীর টাইমস স্কোয়ার ভিডিওতে দেখা যাচ্ছে, চিরঞ্জীবী সাদা পাট্টু পাঞ্চা পরে রয়েছেন। এছাড়াও বিলবোর্ডে বার্তাটি প্রদর্শিত হয়, “ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার- পদ্মবিভূষণ অর্জনের জন্য অভিনন্দন মেগাস্টার চিরঞ্জীবী গারু।”

অভিনেতা এমন সম্মান অর্জনের পর অসংখ্য ভক্তের পাশাপাশি, জুনিয়র এনটিআর, মামুটি এবং মহেশ বাবুর মতো সেলিব্রিটিরাও তাঁকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন। কিছু চলচ্চিত্র নির্মাতাও তাকে ব্যক্তিগতভাবে দেখতে গিয়েছিলেন। চিরঞ্জীবীকে ২০০৬ সালে পদ্মভূষণেও সম্মানিত করা হয়েছিল, এটি তার দ্বিতীয় পদ্ম পুরস্কার। অভিনয়ের পাশাপাশি চিরঞ্জীবী মানবিক কাজের জন্যও পরিচিত। ১৯৯৮ সালে, তিনি চিরঞ্জীবী চ্যারিটেবল ট্রাস্ট (সিসিটি) এবং চিরঞ্জীবী ব্লাড অ্যান্ড আই ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেন। যেটি রক্ত ​​এবং চক্ষুদানের রাজ্যের বৃহত্তম প্রাপক। কোভিড চলাকালীন শিল্পে যারা কাজ হারিয়েছিল, সেই সব চলচ্চিত্র শিল্পের কর্মীদের তাদের কাজ ফিরিয়ে দেন অভিনেতা। চিরঞ্জীবী তাঁর কয়েক দশকের দীর্ঘ ক্যারিয়ারে তেলেগু, তামিল, হিন্দি এবং কন্নড় ভাষায় ১৬০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তাকে শেষ দেখা গিয়েছিল মেহের রমেশের ভোলা শঙ্করে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00