Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হানি সিংয়ের ১৩ বছরের দাম্পত্য জীবনে অবশেষে ছেদ

শুনানির সময়, বিচারক উত্থাপিত একটি প্রশ্নে, হানি সিং উত্তরে জানিয়েছিলেন যে, তাঁর স্ত্রীর সঙ্গে থাকার আর কোনও সুযোগ নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে তরুণ তারকাদের সম্পর্কের ওঠা-নামা প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসছে। সেদিন একেবারে সেই চর্চাই নেটমহলে চলতে থাকে সারাক্ষণ। বলিউডের জনপ্রিয় Rapp king হানি সিং, প্রায় ১ বছর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে লড়াই করার অবশেষে গতকাল মুক্তি পেলেন গায়ক। শেষ হল তাঁদের ১৩ বছরের বিবাহিত জীবন। হানি সিং এবং তাঁর স্ত্রী শালিনী তালওয়ার প্রায় ১৩ বছর ধরে বিবাহিত ছিলেন। তবে তাঁর ডিভোর্স মামলা চলাকালীন একাধিক অভিনেত্রীর সঙ্গে হানির নাম জড়িয়েছিল। তবে সেই নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি হানি সিং। এক বছরের বেশি মামলা চলার পর অবশেষে গত কাল অর্থাৎ মঙ্গলবার দিল্লির একটি আদালত গায়ক হানি সিং এবং তাঁর স্ত্রী শালিনী তলওয়ার এর বিবাহবিচ্ছেদ মামলা মঞ্জুর করেছেন। জানা গিয়েছে, শালিনী গায়কের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার মামলা করেছিলেন। সূত্রের খবর, সাকেত আদালতের (পারিবারিক আদালত) প্রধান বিচারক পরমজিৎ সিং তাঁদের মধ্যে সমস্ত বিবাদের অবসান ঘটানোর জন্য একটি মীমাংসা চুক্তিতে পৌঁছান।

এরপরেই তিনি তাদের বিবাহবিচ্ছেদের একটি ডিক্রি মঞ্জুর করেন। শালিনী গত বছর ১ কোটির মীমাংসা এবং ভরণপোষণের দাবি করেছিলেন। তবে হানি সিংয়ের বিরুদ্ধে সেই মামলা প্রত্যাহার করে নিয়ে তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ মামলা করেছেন শালিনী। প্রায় ১৩ বছরের সংসার পাঞ্জাবী গায়ক হানি সিং এবং শালিনীর।পাঞ্জাবে হানির কেরিয়ার শুরু হলেও পরে মুম্বইতে পালিয়ে আসেন তিনি। আর এখানেই পুরোদস্তুর কেরিয়ার শুরু করেন হানি সিং। 

তাঁরা ২০১১ সালের ১১ জানুয়ারী বিয়ে করেছিলেন। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে পারস্পরিক বিবাহবিচ্ছেদের জন্য একটি আবেদন করেন। শুনানির সময়, বিচারক উত্থাপিত একটি প্রশ্নে, হানি সিং উত্তরে জানিয়েছিলেন যে, তাঁর স্ত্রীর সঙ্গে থাকার আর কোনও সুযোগ নেই।

গতকাল আদালতে হানি সিংয়ের পক্ষের আইনজীবী ঈশান মুখোপাধ্যায় বলেছিলেন যে, দ্বিতীয় প্রস্তাবের অনুমতি দেওয়ার পরে আদালত বিবাহবিচ্ছেদের ডিক্রি মঞ্জুর করেছেন। তবে তিনি আরও বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন। কারণ এটি একটি ব্যক্তিগত বৈবাহিক বিরোধ ছিল।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00