নিজস্ব প্রতিনিধি: ৯ অক্টোবর। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই চারটে সব দুঃখ ভুলে আনন্দে মেতে ওঠেন প্রতিটি বাঙালি। যদিও এই উৎসব শুধু বাঙালির নয়, দেশের বিভিন্ন জায়গায় প্রতিটি জাতি দুর্গোৎসবে শামিল হন। যাই হোক, আর মাত্র ৩৩ দিন বাকি দুর্গাৎসব। আর বাঙালির দুর্গাপুজো শুরু হয়ে যায় ১ মাস আগে থেকেই। নতুন নতুন জামাকাপড় কেনা থেকে শুরু করে আত্মীয়স্বজনদের জামা-কাপড় দেওয়া নেওয়া কত কিছু। পুজোর ৪ টে দিন কিভাবে কাটাবেন সবাই, এই নিয়েই মাসভর নানারকম পরিকল্পনা চলতেই থাকে বাঙালিদের।
দেবীপক্ষ শুরু হয় ঠিক মহালয়া থেকেই। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয়। তাই এই মহালয়া নিয়ে বাঙালিদের আলাদাই উত্তেজনা থাকে। রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া পাঠ থেকে শুরু করে বিভিন্ন টিভি চ্যানেলে হিরোইনদের দুর্গা সেজে অভিনয় করা সবটাই এখন বাঙালিদের মনে উৎসবের সূচনা করে। যাই হোক, এতদিন মহালয়ার অনুষ্ঠান রেডিও ও ছোট পর্দাতেই সীমাবদ্ধ ছিল। সময়ের সঙ্গে মহালয়ার অনুষ্ঠানে বিবর্তন হয়েছে। এ বার আরও এক ধাপ এগিয়ে গেল নতুনত্বের সন্ধানে। এই প্রথম কোনও ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হল মহালয়ার অনুষ্ঠান। আর সেটাও হবে ওয়েব সিরিজের আকারে।
যার নাম হবে ‘মহিষাসুরমর্দিনী’। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজনন্দিনী পাল। সিরিজ়ের পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। জানা গিয়েছে, আদিশক্তি মহামায়াকে কেন্দ্র করে আবর্তিত হবে এই বিশেষ সিরিজ। দুষ্টের দমন করে মর্ত্যলোকে কী ভাবে তিনি শান্তি ফিরিয়ে আনবেন দেবী দুর্গা, সেই যাত্রাকেই তুলে ধরা হবে সিরিজের মাধ্যমে। সেখানে থাকছে দেবীর বিভিন্ন রূপের প্রদর্শন করা হবে। যেমন বিন্ধ্যবাসিনী, দুর্গা, মহিষাসুরমর্দিনী, দেবীর ঘোড়াসুর এবং মহিষাসুর বধ। এ ছাড়াও সতীর দেহ খণ্ডন এবং শিবের তাণ্ডবও দেখানো হবে। আগামী ২ অক্টোবর ‘হইচই’-তে মুক্তি পাবে ‘মহিষাসুরমর্দিনী’।