Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশেষ আইন মেনে হিন্দু-মুসলিম বিয়ে! শুধু ধর্মে নয়, বয়সেও ফাহাদের থেকে ৪ বছরের বড় স্বরা

#SpecialMarriageAct-এর জন্য তিনটি চিয়ার্স। নোটিস পিরিয়ড, ইত্যাদি সত্ত্বেও অন্তত এটি বিদ্যমান। যে ভিন্ন কাস্টের ভালবাসাকে স্বীকৃতি দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকলকে চমকে দিয়েছে বৃহস্পতিবার আইনি বিয়ে ও বাগদান সেরে নিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। রাজনীতির আঙিনয় পাত্রের সঙ্গে নায়িকার পরিচয়। সমাজবাদী পার্টির যুব সভাপতি ফাহাদ আহমদের প্রেমে পড়েছেন অভিনেত্রী। ফাহাদকে বিয়ে করে আরও একবার সমাজের বাধাধরা ত্যাবু ভাঙলেন অভিনেত্রী। কেননা স্বরা হিন্দু এবং ফাহাদ মুসলিম। তাই আর পাঁচটা প্রেমের থেকে তাঁদের প্রেমটা একটু আলাদা বৈকি। ‘ইনকিলাব’ দিয়ে তাঁর ভালোবাসার সূত্রপাত। দু বছর আগে বন্ধুত্ব, এরপর একে অপরের বাহুদোরে বাধা পড়া। ধর্ম বাধ সাধেনি। এমনকী বয়সও বাধ সাধল না ফাহাদ-স্বরার ভালোবাসায়। ১৬ ফেব্রুয়ারি ৩১ বছরের ফাহাদের সঙ্গে বাগদান সম্পন্ন হয় বছর ৩৪-এর স্বরা।

গতকাল একটি বিয়ের ভিডিও শেয়ার করে স্বরা তাঁর বিবাহের ঘোষণা করেন। গত ৬ জানুয়ারী একপ্রকার চুপিসাড়েই আইনি বিয়ে করেন তাঁরা। বিয়ের পরে একাধিক ছবি পোস্ট করে স্বরা জানান, বিশেষ আইনের মাধ্যমে বিয়ে হয়েছে তাঁদের। বিয়ের পর স্বরা সোশ্যাল মিডিয়ায় নিজের পছন্দ এবং সঙ্গীকে বিয়ে করার অধিকার সম্পর্কে কথা বলেছেন। জানিয়েছেন ভালোবাসায় জাতি কখনই বাধা হতে পারেনা। অভিনেত্রী তাঁর রেজিস্ট্রি থেকে ছবি শেয়ার করেছেন। যেখানে দম্পতিকে তাঁদের শংসাপত্রে স্বাক্ষর করতে দেখা যায়। ছবিগুলির ক্যাপশন দিয়ে লিখেছেন, “#SpecialMarriageAct-এর জন্য তিনটি চিয়ার্স। নোটিস পিরিয়ড, ইত্যাদি সত্ত্বেও অন্তত এটি বিদ্যমান। যে ভিন্ন কাস্টের ভালবাসাকে স্বীকৃতি দেয়। ভালবাসার অধিকার, আপনার জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার, বিবাহ করার অধিকার।”

বিশেষ বিবাহ আইন কি?

ভারতে সমস্ত বিবাহ সংশ্লিষ্ট ব্যক্তিগত আইন, হিন্দু বিবাহ আইন, 1955, মুসলিম বিবাহ আইন, 1954 বা বিশেষ বিবাহ আইন, 1954-এর অধীনে নিবন্ধিত। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, 1954 সালে ভারতের পার্লামেন্টের একটি আইন যা ভারতের লোকেদের জন্য এবং বিদেশে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য, প্রযোজ্য। এদিকে স্বরার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে কিছু ছবি ইতিমধ্যেই নেটমাধ্যমে বিস্ফোরণ সৃষ্টি করেছে। কারণ ছবিতে স্বরার মাকে হাসি-খুশি দেখালেও স্বরার শাশুড়ি মাকে মোটেও হাসি খুশি দেখাচ্ছে না।

স্বরা-ফাহাদের প্রেমের গল্প

অভিনেত্রী ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে একটি সমাবেশে অংশ নিয়েছিলেন। সেখানে ছিলেন ফাহাদ আহমেদ ও। তিনি একজন ছাত্র নেতা, যিনি স্বরার মত একই মতামত ভাগ করেছিলেন। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00