Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হিনা খান, কেমোতে চুল পড়ে গেছে, জল্পনা তুঙ্গে

অভিনেত্রী মারণ রোগে আক্রান্ত হয়েছেন বলে খবর। যদিও অভিনেত্রী নিজে কিছু খোলসা করেননি। তবে গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করে যাচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। তবে তিনি টেলিভিশন অভিনেত্রী হিসেবেই বেশি খ্যাত। ‘ইয়ে রিসতা ক্যায়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিক থেকে তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছেন। হাসপাতাল থেকে সদ্য ফিরেছেন তিনি। আর সেই কথা নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী। এবার শোনা যাচ্ছে, অভিনেত্রী নাকি থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত। বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই হিনা খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভক্তরা। অভিনেত্রী মারণ রোগে আক্রান্ত হয়েছেন বলে খবর। যদিও অভিনেত্রী নিজে কিছু খোলসা করেননি। তবে গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করে যাচ্ছেন।

আবারও নাকি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টে হিনা লেখেন, ‘আমাদের কাহিনির শেষ নেই, আত্মা অবিনশ্বর। লড়াই যত কঠিনই হোক, যোদ্ধার সঙ্গে মিরাকল ঘটে’। সঙ্গে ক্যাপশনে তিনি লিখে ছিলেন ‘আল্লাহ্-র উপর সব ছেড়ে দিলাম’। হিনার এই পোস্ট ঘিরেই চিন্তা বাড়ছে ভক্তদের। তবে কি অভিনেত্রী অসুস্থ, তাঁর দ্রুত সুস্থতি কামনা করেছেন তাঁর অনুরাগীরা। তবে অভিনেত্রী এই বিষয়ে কিছু না জানালেও জল্পনা খারিজও কিন্তু করেননি। এমন জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় এক চিকিৎসকের পোস্ট তুলে ধরেছেন হিনার অনুরাগী। কিছু দিন আগে, হাসপাতালের ওপিডি বিভাগে, থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রীর সঙ্গে দেখা হয় বলে জানিয়ে ছিলেন হিনার চিকিৎসক।

সেটাই অনুরাগী তাঁর পোস্টে তুলে ধরেন। এই মূহুর্তে হিনাকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে হিনার চিকিৎসা চলছে বলে দাবি তাঁর অনুরাগী দের একাংশ। এমনকী এমনটাও রটনা উঠেছে যে, কেমোথেরাপির জেরে হিনার মাথার চুলও পড়ে গিয়েছে। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। প্রতি মুহূর্তে নিজের জীবন এবং কাজের সম্বন্ধে নানা আপডেট দিয়ে থাকেন অভিনেত্রী। কিন্তু সম্প্রতি তাঁর ভাইরাল পোস্ট নিয়েই শুরু হয়েছে জল্পনা! আদেউ অভিনেত্রী ঠিক আছেন তো, উদ্বিগ্ন ভক্তরা। তবে নায়িকা এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি

ঈদে খুশির মেজাজে হিনা, বিয়ের পর স্বামীর জন্যে প্রথম কী রান্না করলেন অভিনেত্রী?

কেমোথেরাপিতে নখের রঙ কালো হয়ে গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ হিনার

‘গোলাপি বর্ণ ত্বকের জন্যে তাঁরা আমায় নিল না’, বড় ছবির কাজ হারিয়ে আবেগঘন হিনা খান

মারনরোগ ক্যান্সারেও কমেনি মনোবল, হাসপাতাল থেকে এই ছবি শেয়ার করলেন হিনা

‘যা নিয়ে আমার অহংকার ছিল, সেটাই নেই এখন’, কেমোথেরাপিতে ‘আইল্যাশ’ হারালেন হিনা

মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে কী সিদ্ধান্ত নিলেন ক্যানসারের আক্রান্ত হিনা

মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে প্রথম সাহসী সিদ্ধান্ত, চুল কেটে ফেললেন হিনা

‘তুমি একজন যোদ্ধা’, স্তন ক্যান্সারে আক্রান্ত হিনাকে কী বার্তা দিলেন সামান্থা?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00