Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঈদে খুশির মেজাজে হিনা, বিয়ের পর স্বামীর জন্যে প্রথম কী রান্না করলেন অভিনেত্রী?

গত ৪ জুনকে আইনীমতে রকির সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়েছেন হিনা খান। সোশ্যাল মিডিয়ায় একত্রে ছবি শেয়ার করে ভক্তদের রীতিমতো চমকে দিয়েছিলেন হিনা খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগে আচমকাই বিয়ে ভক্তদের চমকে দিয়েছেন অভিনেত্রী হিনা খান। যিনি গতবছরে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এবং এখনও তাঁর রোগের চিকিৎসা চলছে। কেমোথেরাপি চলছে। যাতে পড়েছে তাঁর চুল, নখও হয়ে গিয়েছে কালো। কিন্তু মারণরোগ কে সর্বদা জয় করে চলেছেন অভিনেত্রী। আর হিনার এই অবস্থায় তাঁকে বেশি আগলে রাখছেন তাঁর প্রেমিক রকি জয়সওয়াল। গত ৪ জুনকে আইনীমতে রকির সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়েছেন হিনা খান। সোশ্যাল মিডিয়ায় একত্রে ছবি শেয়ার করে ভক্তদের রীতিমতো চমকে দিয়েছিলেন হিনা খান।

‘ইয়ে রিসতা ক্যায়া কেহনা’ ধারাবাহিকের মাধ্যমে রাতারাতি খ্যাতি অর্জন করেছিলেন অভিনেত্রী। বর্তমানে তিনি চলচ্চিত্র এবং ওয়েবসিরিজের মুখ। যাই হোক, মারণরোগ নিয়েই দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে বাধা পড়েছেন হিনা খান। তবে শ্বশুরবাড়িতে গিয়ে এখনও হেঁসেলে ঢোকেন নি অভিনেত্রী। অপেক্ষা করছিলেন আজকের দিনটির জন্যে। আজ ঈদ-উল-আযহা। তাই ঈদ উপলক্ষে শ্বশুরবাড়িতে প্রথম রান্না করে খাওয়া লেন অভিনেত্রী। দুপুরের ডাইনিং টেবিল নিজেই সাজালেন। একেকটি প্লেটে একেক রকম খাবার সাজিয়েছেন হিনা খান। হিনা নিজেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি শেয়ার করেছেন।

যেখানে হিনাকে স্যালাড ভর্তি প্লেট বহন করতে দেখা গিয়েছে। এদিন ঈদ উপলক্ষে হিনা পিচ রঙের একটি চিকনকারি সালোয়ার স্যুট পরেছিলেন। সোফায় বসে ভক্তদের জন্যে নানা পোজ দিয়েছেন অভিনেত্রী। এবং অভিনেত্রীর লুক দেখে একেবারে হুশ উড়েছে ভক্তদের। যেখানে তাঁকে অত্যন্ত খুশি দেখাচ্ছিল। একজন ভক্ত অভিনেত্রীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘অন্তত তুমি যে খাবারটি তৈরি করেছো তার ছবিটা শেয়ার করো।’ আপনাদের জানাই, বিয়ের পরেরদিনই হিনা খান কাজে ফিরেছেন। তিনি বলেছিলেন, তাঁর কাছে কাজই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপর হিনা তাঁর বিয়ের আরেকটি আকর্ষণীয় ভিডিও শেয়ার করে স্বামী রকিকে ধন্যবাদ জানিয়েছেন।

কেমোথেরাপিতে নখের রঙ কালো হয়ে গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ হিনার

‘গোলাপি বর্ণ ত্বকের জন্যে তাঁরা আমায় নিল না’, বড় ছবির কাজ হারিয়ে আবেগঘন হিনা খান

মারনরোগ ক্যান্সারেও কমেনি মনোবল, হাসপাতাল থেকে এই ছবি শেয়ার করলেন হিনা

‘যা নিয়ে আমার অহংকার ছিল, সেটাই নেই এখন’, কেমোথেরাপিতে ‘আইল্যাশ’ হারালেন হিনা

মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে কী সিদ্ধান্ত নিলেন ক্যানসারের আক্রান্ত হিনা

মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে প্রথম সাহসী সিদ্ধান্ত, চুল কেটে ফেললেন হিনা

‘তুমি একজন যোদ্ধা’, স্তন ক্যান্সারে আক্রান্ত হিনাকে কী বার্তা দিলেন সামান্থা?

‘তুমি এই লড়াইয়ে জিতবে’, হিনার পাশে ক্যানসার জয়ী মহিমা  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00