Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

HIBOX scam: ৫০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে রিয়া চক্রবর্তীকে তলব দিল্লি পুলিশের

আগামী ৯ অক্টোবর, দিল্লী পুলিশ অভিনেত্রীকে দ্বারকার সাইবার সেল অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। সূত্রের খবর, এই জালিয়াতিটি 'HIBOX' মোবাইল অ্যাপ্লিকেশনের প্রচারের সঙ্গে জড়িত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগ বস ওটিটি ২-বিজয়ী এলভিশ যাদবের পর এবার কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে তলব দিল্লি পুলিশের। রিয়া চক্রবর্তী নামটা শুনলে প্রথমেই মাথায় আসে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নাম। অভিনেতার আকস্মিক মৃত্যুর পর সবার আগে তাঁর নামই পুলিশের খাতায় উঠেছিল। মাদক পাচারের অভিযোগে রিয়া এক মাস জেলও খেটেছিল। অভিযোগ উঠেছিল, রিয়া প্রেমিকা হিসেবে জোর করে অভিনেতাকে মাদক খাওয়াতো। যাই হোক, এই অভিযোগের ভিত্তিতে ১ মাস জেল খাটার পর রিয়ার কেরিয়ারে রীতিমতো অমাবস্যা লেগে গিয়েছে। চলচ্চিত্রের জন্যে তেমন ডাক পান না অভিনেত্রী। যাই হোক, এলভিশ যাদব এবং ভারতী সিংয়ের পরে, ৫০০ কোটি টাকার বিনিয়োগকারীদের প্রতারিত করা অ্যাপ ভিত্তিক কেলেঙ্কারির অভিযোগে রিয়া চক্রবর্তীকে তলব করল দিল্লি পুলিশ।

একটি প্রতিবেদন অনুসারে, আগামী ৯ অক্টোবর, দিল্লী পুলিশ অভিনেত্রীকে দ্বারকার সাইবার সেল অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। সূত্রের খবর, এই জালিয়াতিটি ‘HIBOX’ মোবাইল অ্যাপ্লিকেশনের প্রচারের সঙ্গে জড়িত। যাঁরা ব্যবহারকারীদের প্রতিশ্রুতি দিয়েছিল, রিটার্ন দেবে। তাদের বিনিয়োগ রীতিমতো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ। এর আগে একই অ্যাপ ভিত্তিক প্রতারণার অভিযোগে দিল্লি পুলিশের তলব পেয়েছিলেন কমেডিয়ান ভারতী সিং এবং এলভিশ যাদব। এই মাসের শুরুর দিকে, পুলিশের একজন মুখপাত্র বলেছিলেন যে, অ্যাপটির বিরুদ্ধে ৫০০ টিরও বেশি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, তাঁদের জনপ্রিয় অনলাইন ব্যক্তিত্বরা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটির বিজ্ঞাপন দিয়ে বিনিয়োগের জন্য প্রলোভিত হয়েছিল।

কিন্তু কেউই পরে টাকা ফেরত পাননি। প্রায় ৩০,০০০ মানুষ এই কেলেঙ্কারির ফাঁদে পড়েছিলেন। দিল্লি পুলিশের IFSO ইউনিট HIBOX অ্যাপের মাধ্যমে পরিচালিত একটি সিন্ডিকেটকে ভেঙে দিয়েছে, যাঁরা বিনিয়োগে নিশ্চিত রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৩০,০০০ লোককে প্রতারণা করেছিল। আর অ্যাপের প্রচার চালিয়েছিল এলভিশ যাদব, ভারতী সিংয়েরা। এছাড়াও তদন্তাধীন ব্যক্তিদের তালিকায় ইউটিউবার অভিষেক মালহান, এলভিশ যাদব, লক্ষ্য চৌধুরী, পুরভ ঝা এবং কৌতুক অভিনেতা ভারতী সিং অন্তর্ভুক্ত রয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00