Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেখতে দেখতে ২০ টি সিরিয়াল গড়ে ফেলেছেন, স্বামীর আর কোন গুণে মুগ্ধ শ্রুতি?

নি নয় নয় করে প্রায় ২০টি সিরিয়াল পরিচালনা করে ফেলেছেন। এক কথায় সফল পরিচালক। কিন্তু প্রতি দিন মুড়ি খেতে খেতে উনি যে ভাবে শট ভাগ করতে বসেন, তা সত্যিই অবাক করে আমায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের টেলিভিশনের প্রচুর তারকা আজ ম্যারেড। তাঁরা নিজেদের মনের মানুষ খুঁজে নিয়েছেন সিরিয়ালের সেট থেকেই। আবার অনেকেই মনের মানুষ খুঁজে নিলেও বেশিদিন সংসার করতে পারছেন না। হয়তো তাঁদের তৃতীয় ব্যক্তির আগমনে সহজেই সম্পর্কে ভাঙন ধরছে বা বোঝাপড়া জমে উঠছে না। যাই হোক, বিনোদন জগতে এমন উদাহরণ ভুরি ভুরি থাকলেও কিছু কিছু এমন সম্পর্কও আছে, যেগুলি তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। কথায় আছে, ভালোবাসা বয়স মানে না, ধর্ম, জাত-পাত কিছুই মানে না। মনের বাঁধনটা পোক্ত হলে তাঁকে নিয়েই গোটা জীবনটা কাটানোর স্বপ্ন দেখা যায়। ঠিক যেমনটা, টলিউডের মিষ্টি দম্পতি শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। বয়সে অনেকটাই ব্যবধান তাঁদের, কিন্তু তাও দেখুন কেমন নিজের পরিচালক স্বামীকে কী সুন্দর মানিয়ে নিয়েছেন। কয়েক বছর প্রেম করার পর গতমাসেই বিয়ে করে একেবারে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। রুপোর গহনা, সাদা শাড়িতে মুড়ে একেবারে অনন্য কায়দায় আইনি বিবাহ সারেন তাঁরা। শ্রুতি প্রায় ১৫ বছরের ছোট স্বর্ণেন্দুর থেকে। নিজেদের জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় আটকে রাখেন নায়িকা।

তেমনি সম্প্রতি স্বামীর চানাচুর মুড়ি খাওয়ার একটি অভাবনীয় ভিডিও শেয়ার করলেন রাঙা বউ। কী ভাবছেন তো, এই ভিডিওর বিশেষত্ব কী? আসলে মানুষটি চানাচুর-মুড়ি খেতে খেতে নিজের ২০ বছরের পরিচালকের দায়িত্বভার স্মৃতিচারণ করছিলেন। হ্যাঁ, সবটাই প্রকাশ পেল অভিনেত্রীর ভিডিওর ক্যাপশনে। ভিডিওতে দেখা গেল, পরনে সাধারণ টি শার্ট, সঙ্গে একটি চেক ট্রাউজার, চোখে চশমা পরে মনের সুখে সাদা কাগজে কী লিখে চলেছেন স্বর্ণেন্দু, কোনও দিকে কোনও ভ্রুক্ষেপ নেই, সঙ্গে খাটের উপর রাখা এক বাটি চানাচুর আর মুড়ি চিবোচ্ছেন। টলিপাড়ার অন্যতম সফল পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। এই মুহূর্তে স্বর্ণেন্দু পরিচালিত সিরিয়াল ‘রাঙা বউ’-এ অভিনয় মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্রুতি।

এদিন ইন্ডাস্ট্রিতে স্বামীর ২০ টি সিরিয়ালের উদযাপন নিয়ে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, “উনি নয় নয় করে প্রায় ২০টি সিরিয়াল পরিচালনা করে ফেলেছেন। এক কথায় সফল পরিচালক। কিন্তু প্রতি দিন মুড়ি খেতে খেতে উনি যে ভাবে শট ভাগ করতে বসেন, তা সত্যিই অবাক করে আমায়। আমার ব্যক্তিগত ভাবে সব সময় মনে হয় সমাজমাধ্যমের পাতায় যাঁরা সব সময় নিজেদের বিলাসবহুল জীবন যাপনের ছবি পোস্ট করেন সেটা নিছকই দেখানো। আদৌ তাঁদের মধ্যে প্রতিভা আছে কি না তা এই জীবনযাত্রার নিরিখে বিচার করা যায় না। সাধারণ ভাবে বাঁচার এক অন্য রকম কদর আছে। এই জন্যই মা-বাবা এবং স্বামী আমার জীবনের অনুপ্রেরণা। তাই জন্য আমি নিজের শিকড় আঁকড়ে থাকার চেষ্টা করি।” এদিকে ইন্ডাস্ট্রিতে এখন শ্রুতি বয়স পাঁচ বছর। দম্পতি বিয়ের পর অনেক বিরূপ মন্তব্যের শিকার হলেও সেগুলি কোনটাই পাত্তা না দিয়ে বেশ মনের আনন্দে সংসার সামলে যাচ্ছেন অভিনেত্রী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00