Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘হনুমান ভগবান নয়’, আদিপুরুষে ভুলভাল সংলাপ লেখার ব্যখ্যা দিলেন মনোজ মুনতাশির

বজরংবলী শ্রী রামের মতো কথা বলেন না। উনি দার্শনিকদের মতো কথা বলেন না। বজরংবলী ভগবান নন, তিনি শুধুই ভক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আদিপুরুষ’ নিয়ে রীতিমতো লঙ্কাকাণ্ড বেঁধে গিয়েছে দেশজুড়ে। চরম বিতর্কের মুখে প্রভাস-কৃতি-সইফের ছবি। ইতিমধ্যেই ছবি নিষিদ্ধ ঘোষণা করার দাবি তুলেছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিবর্গ। হনুমানজি-র মুখের ‘টপোরি’ সংলাপ থেকে রামায়ণ ভুল বিবৃতির অভিযোগ, সঙ্গে উঠেছে রাবণ-সহ সব চরিত্রের সাজপোশাকের তীব্র আন্দোলন। এদিকে চাপের মুখে পড়ে চিত্রনাট্যকার মনোজ মুনতাশির এবং পরিচালক ওম রাউত ছবির সংলাপ বদলের প্রতিশ্রুতিও দিয়েছেন। আগামী ৭২ ঘন্টার মধ্যে তা হয়েও যাবে। কিন্তু যে বিতর্ক একবার উঠেছে, তা কি থামানো যাবে?

এদিকে গতকাই নিজের নিরাপত্তার জন্যে মুম্বই পুলিশের কাছে দ্বারস্থ হয়েছে লেখক মনোজ মুনতাশির। তাঁকে দেওয়াও হয়েছে পুলিশী সুরক্ষা। এর মাঝেই আবারও একটি বিস্ফোরক মন্তব্য করে বসলেন মনোজ মুনতাশির। যাতে ওলটপালট হয়ে গেল আবারও সবকিছু। তাঁর এখন দাবি, হনুমান ভগবান নয়। ‘আদিপুরুষ’-এর সংলাপ লিখে একাধিক প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি, এর মাঝেই হনুমানকে নিয়ে বেফাঁস মন্তব্য করে আবারো বিপাকে পড়লেন ‘আদিপুরুষ’-এর চিত্রনাট্যকার। সাফাই দিতে গিয়ে সম্প্রতি আজতক-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মনোজ বলেন, ‘বজরংবলী শ্রী রামের মতো কথা বলেন না। উনি দার্শনিকদের মতো কথা বলেন না। বজরংবলী ভগবান নন, তিনি শুধুই ভক্ত। তাঁকে আমরাই ভগবান বানিয়েছি, কারণ তাঁর ভক্তিতে সেই শক্তি রয়েছে’।

আদিপুরুষে হনুমানের মুখে শোনা যাচ্ছে, ‘কাপড় তোর বাবার, তেল তোর বাবার, আগুন তোর বাবার, জ্বলবেও তোর বাবার।’ যা শুনে চক্ষু চড়কগাছ দর্শকদের। ‘কুরুচিকর সংলাপ’ বসানোর অভিযোগেবিদ্ধ মনোজ মুনতাশির নিজেও, এইভাবেই নিজের পক্ষ রাখলেন তিনি। যা শোনামাত্রই নেটপাড়া থেকে তাঁকে ‘গাঁজখোর’ তকমা দেওয়া হল। একজন লেখেন, ‘এই লোকটা নিজেও জানে না সে কী বলছে, একে ক্ষমা করো বজরংবলী’। অপর একজন লেখেন, ‘সরল ভাষা আর টপোরি ভাষার ফারাকই বোঝে না আর মুখে বড়বড় বুলি’।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00