Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আলিবাগে আবারও একটি বিশাল সম্পত্তি কিনলেন শাহরুখ-কন্যা সুহানা

সূত্র অনুযায়ী, সম্প্রতি আলিবাগে একটি বিশাল সম্পত্তি কিনেছেন সুহানা, এত অল্প বয়সে এরকম একটি সম্পত্তির মালিক হওয়া সত্যি ব্যতিক্রমী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবা যে তাঁর মস্ত বড় তারকা। শুধু দেশের নয়, গোটা বিশ্বের সুপারস্টার। তাই বাবার একটি গুণ তো মেয়ের মধ্যে থাকবে, সেটাই স্বাভাবিক। যদিও সবেমাত্র তিনি বলিউডে প্রবেশ করেছেন, তার মধ্যেই দু দুটি বিলাসবহুল সম্পত্তির মালিক হয়ে গেলেন শাহরুখ খান কন্যা সুহানা খান। আর ছোট্টটি নেই শাহরুখ খানের মেয়ে সুহানা খান। তিনি ইতিমধ্যেই জোয়া আখতারের দ্য আর্চিসের মাধ্যমে বলিউডে ডেবিউ করেছেন, যা গত বছরের শেষের দিকে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে৷ তবে এখনও পর্যন্ত, সুহানা তাঁর পরবর্তী প্রকল্প সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। শোনা যাচ্ছে, তাঁর পরবর্তী ছবিতে শাহরুখ খানও থাকবেন। বাবা-মেয়ে একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। যা দেখার জন্যে আর অপেক্ষা করতে পারছেন না ভক্তরা।

তবে, যাই হোক, বাবার এত সম্পত্তি থাকতেও সম্প্রতি একটি মাইলফলক অর্জন করলেন সুহানা। আসলে, বাবার যতই সম্পত্তি থাকুক না কেন, নিজের রোজগারে কিছুর মালিক হওয়া সকলের স্বপ্ন থাকে। তেমনই কিছু মাইলফলক অর্জন করলেন সুহানা খান। সূত্র অনুযায়ী, সম্প্রতি আলিবাগে একটি বিশাল সম্পত্তি কিনেছেন সুহানা, এত অল্প বয়সে এরকম একটি সম্পত্তির মালিক হওয়া সত্যি ব্যতিক্রমী। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শাহরুখ খানের মেয়ে সুহানা খান আলিবাগে একটি বিশাল সম্পত্তিতে বিনিয়োগ করেছেন। স্ট্যাম্প ​​পেপারে তাঁকে মালিক হিসাবে উল্লেখ করা হয়েছে এবং তিনি যে জমিটি কিনেছেন তার পরিমাণ প্রায় ৭৮৯০ বর্গমিটার। তবে এটি প্রথমবার নয়, সুহানা আলিবাগে আরও একটি সম্পত্তিতে বিনিয়োগ করেছেন।

২০২৩ সালের জুনে আলিবাগে ১২.৯১ কোটি টাকার একটি কৃষিজমি কিনেছিলেন সুহানা। এর একবছরের মধ্যে আরও একটি সম্পত্তিতে বিনিয়োগ করলেন সুহানা। কাজের দিক দিয়ে, সুহানা তাঁর প্রথম সিনেমা ‘দ্য আর্চিজের’ জন্য মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন। যদিও একটি অংশ তার অভিনয় পছন্দ করলেও, কিছু দর্শক বলেছেন, অভিনেত্রী হিসেবে তাঁর অভিনয় দক্ষতাকে আরও কিছুটা বাড়িয়ে তুলতে হবে। বর্তমানে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে তাঁর প্রেমের গুজব চলছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00