Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বন্ধু দিবসেই এল ‘হামি ২’ এর মজার পোস্টার

'মোটা ম্যাগি স্পেগেটি' আর 'লুচি-পুরি'র ঝগড়া নিয়ে আবার আসছে উইন্ডোজের প্রযোজনায় 'হামি ২'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অগস্ট মাসের প্রথম রবিবার অর্থাৎ গতকাল ছিল বন্ধুত্বের দিন। অর্থাৎ বন্ধু দিবস। আর এই আন্তর্জাতিক বন্ধুতা দিবসেই প্রকাশিত হল উইন্ডোজের বহু প্রতীক্ষিত ছবি ‘হামি ২’ এর প্রথম পোস্টার। বলে রাখা ভালো ‘হামি’র পর ‘হামি ২’ এর কথা ঘোষণা করেছিলেন উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবির সিক্যুয়াল। কিন্তু এই ছবির পথে কাঁটা হয়ে দাঁড়ায় অতিমারি। তার মধ্যে কেটেছে অনেকটা সময়। আর তাতেই বয়স বেড়ে গিয়েছে এই ছবির ক্ষুদে চরিত্রদের।

পরিচালক যুগলের আশঙ্কা এই ছিল এই সময়ে তাঁদের ক্ষুদে অভিনেতা অভিনেত্রীরা যাতে বয়ঃসন্ধির দোরগোরায় পৌছে না যায়। তাতে তাদের গলা ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল। তবে সেই আশঙ্কা সত্যি হয়নি। সুষ্ঠুভাবেই হয় ছবির কাজ। চলতি বছরের শুরুতেই উইন্ডোজ তাদের এই বছর কোন কোন ছবি মুক্তি পাবে সেই তালিকা প্রকাশ করেছিল আর সেখানেই জানা গিয়েছিল যে এইবছর বড়দিনে অর্থাৎ ২৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘হামি ২’।

ছবির পোস্টারে ধরা পরেছে আনিমেশনের কাজ। চাঁদ, তারা, মেঘের ভেলায় শিশুদের মজার অভিব্যক্তি। এই ছবির দ্বারাই দেখা মিলবে ফের ‘ভুটু ভাইজান’র। ‘মোটা ম্যাগি স্পেগেটি’ আর ‘লুচি-পুরি’র ঝগড়া নিয়ে আবার আসছে উইন্ডোজের প্রযোজনায় ‘হামি ২’। প্রযোজনা সংস্থার তরফে এই পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে ”হামির জগতে নো ঝগড়াঝাঁটি নো রাগ, শুধু ভালোবাসা আর টিফিন হবে ভাগ…
নেই কোন কম্পিটিশন কেউ নয় শত্রু,
হামির জগতে সবাই সবার খুব ভালো বন্ধু!”

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00