Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুক্তি পেল ‘পাঠান’-এর প্রথম গান, শাহরুখ-দীপিকার ‘বেশরম রঙ’-এ মুগ্ধ গোটা নেটবাসী

শাহরুখকে শার্টলেস হয়ে শরীরী হিল্লোল তুলতেও দেখা গিয়েছে। শেষে তাঁকে দীপিকার সঙ্গেও দেখা গিয়েছে। যদিও গানটিতে প্রথমে দীপিকাকে একাই সেক্সি কোমরের ঠুমকা দিতে দেখা গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! ২০২৩ সালের শুরুটা যেন দেশবাসীর কাছে একটু বেশিই ধামাকাদার হতে চলেছে। প্রায় ৫ বছর পর পর্দায় এন্ট্রি হচ্ছে বিনোদনের বাদশা শাহরুখ খানের। হ্যাঁ, প্রায় ৫ বছরের অপেক্ষা যেন স্বার্থক। কারণ আগামী বছরে মোট তিন তিনটি ছবি নিয়ে অবতীর্ণ হচ্ছেন শাহরুখ। ভক্তদের উত্তেজনা যেন ইতি মধ্যেই চরমে উঠেছে। আগামী ২৫ জানুয়ারী মুক্তি পাচ্ছে, শাহরুখ-দীপিকা অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। ছবির পোস্টার, টিজার ইতিমধ্যেই মুক্তি পেয়ে হয়েছে। এবার পালা ছবির গান, ট্রেলার। বাদশাকে দেখতে মরিয়া সকলেই। দুদিন আগেই ঘোষিত হয়েছে ১২ ডিসেম্বর মুক্তি পাবে, পাঠান-এর প্রথম গান ‘বেশরম রঙ’।

দীপিকার বিকিনি পরা সেক্সি লুক, সুঠাম চেহারার শাহরুখের উস্কো খুস্কো লুক দেখে ভক্তদের তর সওয়া একেবারেই মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল, বহু প্রতীক্ষিত ছবি পাঠান-এর প্রথম গান “বেসরম রং”। পেপি ডান্স নম্বরটিতে ছবির প্রধান জুটি, শাহরুখ-দীপিকা দুজনেই সেক্সি অবতারে ধরা দিয়েছেন। গানের শ্যুটিং হয়েছে ইউরোপের বহিরাগত লোকেলহে-তে৷ গানটির সূত্রপাত হয়, স্প্যানিশ গানের সঙ্গে। গানে দীপিকাকে দেখা যাচ্ছে, একটি সোনালি বর্ণের মনোকিনিতে রিসোর্টে মনের আনন্দে রোমান্স করতে৷ শাহরুখকে দেখা গিয়েছে, একটি বিচ শার্ট এবং ফেডোরায় পুলের ধারে রোমান্টিক দৃষ্টিভঙ্গিতে তাকিয়ে রয়েছেন। এরপর। শাহরুখকে শার্টলেস হয়ে শরীরী হিল্লোল তুলতেও দেখা গিয়েছে। শেষে তাঁকে দীপিকার সঙ্গেও দেখা গিয়েছে। যদিও গানটিতে প্রথমে দীপিকাকে একাই সেক্সি কোমরের ঠুমকা দিতে দেখা গিয়েছে।

ইতিমধ্যেই গানের প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন ভক্তরা। গানের বীট এবং সঙ্গীতের পাশাপাশি প্রধান জুটির রসায়নের প্রশংসাও করেছেন সকলে৷ বেসরম রং গানটির সুর বেঁধেছেন কুমারের সঙ্গে বিশাল-শেখর। গানটির স্প্যানিশ কথা লিখেছেন, সুরকার-গায়ক বিশাল দাদলানি। বৈভবী মার্চেন্টের কোরিওগ্রাফি সহ গানটি গেয়েছেন শিল্পা রাও, ক্যারালিসা মন্টিরো, বিশাল এবং শেখর। ছবিটির টিজার, ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে উন্মোচিত হয়েছিল, যেখানে এই গানের একটু ঝলকও পাওয়া গিয়েছিল। পাঠান হিন্দি ছাড়াও তামিল এবং তেলেগু ডাব সংস্করণে মুক্তি পাবে৷

‘বেশরম রঙ’-এ বাদ পড়েছে দীপিকার একাধিক বিতর্কিত দৃশ্য

‘বেশরম রং’-নিয়ে নয়া বিতর্ক, পাকিস্তানি গান থেকে ‘সুর চুরি’

‘পাঠান’ মুক্তির আগে গান ও ছবির আপত্তিকর দৃশ্য বদলে ফেলার নির্দেশ সেন্সর বোর্ডের

”বেশরম রঙ’-গানে দীপিকার গেরুয়া বিকিনি সত্যিই গ্রহণযোগ্য নয়’, শার্লিনকে নিন্দা স্বরার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00