Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইফেল টাওয়ারে মুক্তি পাচ্ছে প্রথম ভারতীয় সিনেমা বরুণ-জাহ্নবীর ‘বাওয়াল’

বাওয়াল জুলাই মাসে OTT-তে মুক্তি পেতে চলেছে। ভক্তরা বরুণ এবং জাহ্নবীর মধ্যে প্রথমবার রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক স্বীকৃতি এই প্রথম নয়। মুক্তির আগেই জাহ্নবী কাপুর এবং বরুণ ধাওয়ান অভিনীত ‘বাওয়াল’-এর মুকুটে বিরাট সম্মান। বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন ‘বাওয়াল’-চলচ্চিত্রে। সম্ভবত, ছবিটি প্রথম গ্র্যান্ড প্রিমিয়ার হতে চলেছে প্যারিসের আইফেল টাওয়ারে। ঘটনা সত্যি হলে, এই প্রথম কোনও ভারতীয় ছবি প্যারিসের আইফেল টাওয়ারে প্রদর্শিত হবে। বলিউড লাইফের একটি ঘনিষ্ঠ সূত্রানুসারে, “বরুণ এবং জাহ্নবীর ‘বাওয়াল’ প্রথম ভারতীয় চলচ্চিত্র যা আইফেল টাওয়ারে প্রিমিয়ার হবে। আর ছবির পুরো তারকা কাস্ট প্রিমিয়ারে দলের সঙ্গে যোগ দেবেন, যা ছবিটি মুক্তির আগেই ছবিটি দেখানো হবে জুলাই মাসে”।

সূত্রটি আরও জানিয়েছে যে, “শুধু ফিল্মের কাস্টই নয়, কিছু ফরাসি প্রতিনিধিও বাওয়ালের বিশেষ প্রিমিয়ারে যোগ দেবেন, এবং প্রকৃতপক্ষে, এটি একটি বড় ইভেন্ট হতে চলেছে, যা দেখার জন্য এখন শুধু অপেক্ষার পালা।” বাওয়াল জুলাই মাসে OTT-তে মুক্তি পেতে চলেছে। ভক্তরা বরুণ এবং জাহ্নবীর মধ্যে প্রথমবার রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ফিল্মটি পরিচালনা করছেন, দঙ্গল পরিচালক নীতেশ তিওয়ারি , যিনি এই মুহূর্তে তার আসন্ন সিনেমা রামায়ণের জন্য অনেক শোরগোল ফেলে দিয়েছেন।

যেখানে রাম-সীতার ভূমিকায় অভিনয় করতে পারেন, রণবীর কাপুর এবং আলিয়া ভাট। তবে এই ছবি থিয়েটারে নয়, OTT-তে মুক্তি পাবে। যে প্রসঙ্গে নীতেশ একটি সাক্ষাত্কারে বলেছিলেন, “আমি বিশ্বাস করি যে প্রাইম ভিডিওতে ছবি মুক্তি ভারত এবং সীমান্তের বাইরে দর্শকদের কাছে বাওয়ালকে নিয়ে যাবে। আমরা প্রচুর আবেগ এবং প্রতিশ্রুতি নিয়ে কাজ করেছি। তাই আমরা তাঁদের প্রতিক্রিয়া শোনার জন্য আর অপেক্ষা করতে পারছি না।”

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00