Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গায়ক শানের আবাসনে দাউ দাউ করে জ্বলছে আগুন, ঘটনাস্থলে ১০ টি দমকল ইঞ্জিন

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ভবনের একটি অ্যাপার্টমেন্টে আগুনের সূত্রপাত হয়, জানালা দিয়ে ধোঁয়া বের হতে থাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ কাণ্ড! মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোররাতে জনপ্রিয় প্লেব্যাক গায়ক শানের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাতে এক মহিলা গুরুতর জখম হয়েছেন। এরপর দ্রুত দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে একাধিক দমকল ইঞ্জিন ছুটে যায়। আগুনের ঘটনাটি গায়কের প্রতিবেশী এবং ভক্তদের রীতিমতো উদ্বিগ্ন করেছে। তবে ঘটনাটি ঘটেছে, বান্দ্রা পশ্চিমের ফরচুন এনক্লেভ আবাসিক ভবনের ৭ তলায়। এবং গায়ক থাকেন একই আবাসিক ভবনের ১১ তলায়। ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। আর এ বিষয়ে তাঁর কাছ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

জানা গিয়েছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন মহিলা গুরুতর আহত হয়েছেন এবং কয়েক ডজন গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক শ্বাসকষ্টের পর ৮০ বছর বয়সী মহিলাটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ভবনের একটি অ্যাপার্টমেন্টে আগুনের সূত্রপাত হয়, জানালা দিয়ে ধোঁয়া বের হতে থাকে। প্রত্যক্ষদর্শীরা দূর থেকে দৃশ্যমান ঘন ধোঁয়া এবং আগুনের দৃশ্যটিকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন। ফায়ার সার্ভিস দ্রুত তাঁদের ১০ টি দমকল গাড়িকে ঘটনাস্থলে পাঠিয়ে আগুন নেভাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। মুম্বাই ফায়ার বিভাগের একজন মুখপাত্র জানিয়ে ছেন, তৎক্ষণাৎ তাঁরা ঘটনাস্থলে পৌঁছনোর কারণে ভবনের অন্যান্য এলাকায় আগুন ছড়িয়ে পড়েনি, তাই কোনও ক্ষতি হয়নি।

তবে আগুন লাগার উৎস কী, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের উৎস জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলের ভিজ্যুয়ালগুলিতে ভবনের একটি তলা থেকে ঘন ধোঁয়া নির্গত হতে দেখা গিয়েছে। সৌভাগ্যবশত, শান এবং তার পরিবার সহ সকল বাসিন্দারা নিরাপদ রয়েছেন। মুম্বাইতে দিনের পর দিন অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। বর্তমানে গায়ক শানের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা সোশ্যাল মিডিয়ায় তাদের স্বস্তি প্রকাশ করেছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00