Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হৃদরোগে আক্রান্ত কমলেশ্বর মুখোপাধ্যায়, হৃদযন্ত্রে বসল দুটি স্টেইন

ইতিমধ্যেই দুটি স্টেইন বসানো হয়েছে তাঁর হৃদযন্ত্রে। জানা যাচ্ছে আপাতত স্থিতিশীল আছেন পরিচালক। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অসুস্থ পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শনিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে হৃদরোগের সমস্যা বুঝতে পারেন তাঁর চিকিৎসকেরা। হাসপাতালে ভর্তির পর তাঁর সমস্ত পরীক্ষা করা হয়। করা হয় অ্যানজিয়োগ্রাফি ইতিমধ্যেই দুটি স্টেইন বসানো হয়েছে তাঁর হৃদযন্ত্রে। জানা যাচ্ছে আপাতত স্থিতিশীল আছেন পরিচালক। 

জানা যাচ্ছে এই প্রথম নয়, এর আগেও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। আপাতত তিনি ব্যাস্ত রবিনসন কান্ড নিয়ে তাঁর আগামী ডকু সিরিজ এর কাজ নিয়ে। আর সেই কাজের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তৎপরতার সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদযন্ত্রে ধরা পড়ে দুটি ব্লকেজ। তৎক্ষণাৎ অ্যানজিয়োপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। এরপর তাঁর হৃদযন্ত্রে বসে দুটি স্টেইন। আপাতত কিছুদিন বিশ্রামে থাকবেন তিনি।

এখন প্রশ্ন উঠতে পারে যে পরিচালকের এই শারীরিক অবস্থায় তাঁর আগামী কাজের ভবিষ্যৎ কী? তাহলে জানিয়ে রাখা ভালো, তিনি অসুস্থ থাকলেও তাঁর আগামী ডকু সিরিজের কাজ আটকে নেই। চলছে তারই পোস্ট প্রোডাকশনের কাজ। রবিনসন স্ট্রিটের ফ্ল্যাটে মানসিক ভারসাম্যহীন পার্থ দে তাঁর মৃত দিদি দেবযানী দে ও তাঁর মৃত দুই ল্যাব্রাডর কু্কুরের কঙ্কালকে নিয়েই বসবাস করত। সেই ঘটনা উদ্ধার যখন হয় তখন তা এই শহরের পরিধি ছেড়ে সারা দেশেই প্রায় আলোড়ন সৃষ্টি করে। তা নিয়েই এবার কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ডকু সিরিজ।  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00