Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আড়াই কোটি টাকা আর্থিক জালিয়াতি! আমিশা ও ক্রুণালের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি আদালতের

এবার আমিশা ও ক্রুণাল রাঁচি সিভিল আদালতে উপস্থিত থাকেন কিনা সেটাই দেখার। এদিকে ওয়ারেন্ট জারি হওয়ার পর এই বিষয়ে কেউই কোনও মুখ খোলেন নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের সুনাম যেমন ঝড়ের বেগে চারপাশে ছড়িয়ে পড়ে তেমনি তাঁদের কেচ্ছা ভাইরাল হতেও বেশি সময় লাগেনা। গত কয়েক বছর ধরেই আইনি মারপ্যাঁচে বন্দি অভিনেত্রী আমিশা প্যাটেল। প্রায় বহুবছর পর ‘গদর 2’-এর মাধ্যমে অভিনয়ের প্রত্যাবর্তন করছেন তিনি। আইকনিক স্টার সানি দেওলের সঙ্গেই জুটি বাঁধছেন নায়িকা। তাঁদের একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় ভক্তরা। তবে এর মধ্যেই আইনি বিপাকে অভিনেত্রী আমিশা। ফের জালিয়াতি এবং চেক বাউন্সের মামলায় আমিশা প্যাটেল ও তাঁর ব্যবসায়ীক সঙ্গী ক্রুনালের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করল রাঁচির সিভিল কোর্ট।

সূত্রের খবর, মামলায় সমন পাঠানো সত্ত্বেও শুনানির দিন আদালতে আমিশা কিংবা তাঁর আইনজীবী কেউই আদালতে উপস্থিত ছিলেন না, সেকারণে অসন্তোষ কোর্ট। জানা গিয়েছে, অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছিলেন রাঁচি হারমু জেলার বাসিন্দা অজয় কুমার সিং। পেশায় তিনি একজন প্রযোজক। অভিনেত্রীর বিরুদ্ধে তাঁর অভিযোগ, আমিশা তাঁকে ‘দেশি ম্যাজিক’ নামে একটি ছবির জন্য অর্থ বিনিয়োগ করতে বলেন। সেইমতো তিনি ছবিটি নির্মাণ এবং প্রচারের জন্য আমিশার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৫ কোটি টাকা স্থানান্তর করেন। কিন্তু ২০১৩ সালে ছবিটির শুটিং শুরু হলেও এখনও তা শেষ হয়নি।

প্রযোজক এই বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করলে আমিশা ও তাঁর ব্যবসায়িক অংশীদার আশ্বাস দিয়েছিলেন যে, ছবিটি শেষ হওয়ার পরে সুদের সঙ্গে তিনি আসল ফেরত পাবেন। কথা অনুযায়ী, ২০১৮ সালের অক্টোবরে আমিশা এবং তাঁর ব্যবসায়িক অংশীদার অজয় কুমার সিং ২.৫ কোটি এবং ৫০ লক্ষ টাকার দুটি চেক দিলে তা তৎক্ষণাৎ বাউন্স হয়ে যায়। এরপরই আমিশা ও ক্রুণালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ১২০ ধারায় মামলা দায়ের করেছেন অজয় সিং। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ এপ্রিল। এবার আমিশা ও ক্রুণাল রাঁচি সিভিল আদালতে উপস্থিত থাকেন কিনা সেটাই দেখার। এদিকে ওয়ারেন্ট জারি হওয়ার পর এই বিষয়ে কেউই কোনও মুখ খোলেন নি। 

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00