Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রতীক্ষার অবসান! সাত পাকে বাঁধা পড়লেন রাঘব-পরিণীতি

নবদম্পতি হাতির দাঁতের থিমযুক্ত বিয়ের জন্য পোশাক বেছে নিয়েছিলেন এবং অতিথিদের একই রকম পোশাক পরতে দেখা গেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ সারাদিনের মিডিয়ার চোখ ছিল একটি খবরের উপরেই। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে সম্পন্ন হল আপনেতা রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়ার বিবাহ। সাত পাকে বাধা পড়লেন বলিউডের তরুণ অভিনেত্রী। বছরের শুরু থেকেই তাঁদের বিয়ে নিয়ে আলাদাই উন্মাদনা ছিল দেশবাসীর। কারণ অভিনয় জগৎ থেকে সম্পূর্ণ বেরিয়ে রাজনৈতিক নেতাকে মন দিয়েছেন পরিণীতি, যা কিনা বিরল। অবশ্য এর আগেও তারকারা নিজেদের পেশার বাইরে জীবনসঙ্গী বেছে নিয়েছিলেন। কিন্তু রাজনীতির সঙ্গে মেলবন্ধন খুবই বিরল। আপনেতা রাঘব চাড্ডা, আম আদমি পার্টির সর্ব কনিষ্ঠ নেতা।

জানা যায়, বিদেশে পড়াশোনার সময়েই আলাপ রাঘব-পরিণীতির। যদিও এরপর যে যার মতো দেশে ফিরে কাজে মন দিলেও বহুবছর পর পরিণীতির চমকিলা ছবির শুটিংয়ের সময়ে রাঘবের সঙ্গে পরিণীতির সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। তখন নির্বাচনের প্রচারে প্রায়শই পঞ্জাবে যাতায়াত ছিল তরুণ নেতার। তখন থেকেই তাঁদের সম্পর্ক শুরু। অবশেষে আজ তাঁর স্বপ্নের নায়কের সঙ্গে অভিনেত্রী গাঁটছড়া বাঁধলেন। রাজস্থানের উদয়পুরের লীলাবতী প্যালেসে বিয়ের আয়োজন হয় পরিণীতির। বলিউডের বেশ কিছু সেলিব্রিটি এবং রাজনীতিবিদরা তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন। তবে বিয়ে করলেও এখনও ছবি প্রকাশ্যে আনেননি দম্পতি। সকাল থেকেই তাঁদের বিয়ে নিয়ে মিডিয়ার তোড়জোর ছিল তুঙ্গে। কিন্তু কোনও ছবি তেমন প্রকাশ্যে আনতে দেননি তারকা দম্পতি। অবশেষে বিয়ে করলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। নবদম্পতি হাতির দাঁতের থিমযুক্ত বিয়ের জন্য পোশাক বেছে নিয়েছিলেন এবং অতিথিদের একই রকম পোশাক পরতে দেখা গিয়েছে। বর্তমানে পরিণীতির বিদাই গানের সঙ্গে ‘দিলওয়ালে ধুলানিয়া লে যায়েঙ্গে’ গানটি বাজানো হচ্ছে।

এই দম্পতি তাদের প্রাক-বিবাহের উত্সব শুরু করেছিলেন দিল্লিতে একটি আরদাস অনুষ্ঠানের মাধ্যমে এবং তারপরে হয় সুফি রাত। পরে, অতিথিরা ২২ সেপ্টেম্বর অন্যান্য উৎসবের জন্য উদয়পুরে আসেন। একই দিনে মেহেন্দি অনুষ্ঠান হয়। মনীশ মালহোত্রার পোশাকে সজ্জিত হয়েছেন আজ পরিণীতি। এখন শুধু অপেক্ষা তাঁদের বিয়ের ছবি আসার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00