Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সেলফি তোলার অজুহাতে জোর করে চুমু খাওয়ার চেষ্টা, ভক্তের কাণ্ডে হতবাক পুনম পাণ্ডে

সম্প্রতি পুনম পাণ্ডের সঙ্গেও এমন ঘটনা ঘটল। কোনও একটি ইভেন্টের বাইরে পুনম পাণ্ডেকে দেখামাত্রই এক ব্যক্তি তাঁর সঙ্গে সেলফি তোলার নামে অভিনেত্রীকে চুমু খেয়ে বসেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্যে শ্লীলতাহানির শিকার নীল ছবির নায়িকা তথা বলি অভিনেত্রী পুনম পাণ্ডে। সেলফি তোলার অছিলায় জোর করে অভিনেত্রীকে চুম্বন করে বসলেন একজন ব্যক্তি। বলিউডের একজন পরিচিত মুখ পুনম পাণ্ডে, কখনও অশ্লীল পোশাকের জন্যে আবার কখনও মৃত্যুর নাটক করে সংবাদের শিরোনাম দখল করেছেন তিনি। বলা চলে, পাক্কা ড্রামা কুইন। এদিকে সেলিব্রিটিদের সঙ্গে ছবি তোলার জন্যে সবসময় ওত পেতে থাকেন ভক্তরা। যেভাবেই হোক না কেন, ফোনে নিজেকে প্রিয় তারকার সঙ্গে ফটোবন্দী করে রাখতেই হবে, এটাই এখন ডিজিটাল ট্রেন্ডিং।

কিন্তু কখনও কখনও তারকা দের সঙ্গে ছবি তুলতে গিয়ে রীতিমতো সীমা অতিক্রম করে ফেলেন ভক্তরা। সম্প্রতি পুনম পাণ্ডের সঙ্গেও এমন ঘটনা ঘটল। কোনও একটি ইভেন্টের বাইরে পুনম পাণ্ডেকে দেখামাত্রই এক ব্যক্তি তাঁর সঙ্গে সেলফি তোলার নামে অভিনেত্রীকে চুমু খেয়ে বসেন। শুধু তাই নয়, অভিনেত্রীর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। যা দেখে রীতিমতো ভয় পেয়ে যান পুনম। ঘটনার সময় পুনম পাণ্ডে পাপারাজ্জিদের সঙ্গে পোজ দিচ্ছিলেন। তখনই তাঁর সামনে একজন অজ্ঞাত লোক দাঁড়িয়ে পড়েন। যা দেখে রীতিমতো ভয় পেয়ে যান অভিনেত্রী। এরপর লোকটি অভিনেত্রীকে একটি সেলফি তোলার জন্যে অনুরোধ করেন।

অভিনেত্রী লোকটিকে সেলফি তোলার অনুমতি দিলেও তিনি সেই সুযোগে পুনমকে জোর করে চুমু খেতে যান। সঙ্গে সঙ্গে অভিনেত্রী তাঁকে ঠেলে ফেলে দেন, এবং ভক্তের এই আচরণ দেখে আতঙ্কিত পুনম সেখান থেকে বেরিয়ে আসেন। এই ঘটনা পাপারাজ্জিদের ক্যামেরায় ফুটে উঠেছে এবং লোকটির কাণ্ড দেখে হতবাক হয়ে যান তাঁরাও। ভিডিওটি ভাইরাল হতেই রে রে করে তেড়ে এসেছে পুনম ভক্তরা। একজন ব্যবহারকারী লিখেছেন, পুনমের তাঁকে থাপ্পড় মারা উচিত ছিল। আরেকজন লিখেছেন এটা ভুল। ছেলেটাকে মারুন। তবে অনেকেই বলছেন এটি স্ক্রিপ্টেড ভিডিও। আবারও শিরোনাম দখলের জন্যে কোনও ফন্দি এঁটেছেন পুনম।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00