Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বিয়ের পর সব বদলে যায়’! কেন একথা বলছেন নীতু, অনিল, বরুণরা, ব্যপারটা কী?

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘যুগ যুগ জিও’ ছবি দিয়ে ফের বলিউডে কামব্যাক করছেন অভিনেত্রী নীতু কাপুর। ছেলে বিয়ে দিয়ে, স্বামী শোক ভুলে রুপোলি পর্দায় ফেরার জন্যে প্রস্তুত তিনি। আর এই ছবির ট্রেলার প্রকাশের কয়েকদিন আগেই নীতু এবং তাঁর সহ-অভিনেতা অনিল কাপুর এবং বরণ ধাওয়ান তাঁদের বিয়ের ছবি দিয়ে একই রকম ক্যাপশন লিখেছেন। তাঁদের বক্তব্য, ‘বিয়ের পর সবকিছু বদলে যায়।’ তবে এক্ষেত্রে কিয়ারা আদভানির মনে সংশয় আছে।

প্রয়াত স্বামী ঋষি কাপুরের সঙ্গে কয়েক দশক পুরোনো একটি বিয়ের ছবি পোস্ট করে নীতু লিখেছেন, ‘আমার তো বিয়ের পর সব বদলে গিয়েছে। আমি এই নতুন যাত্রা শুরু করলাম, আপনার আশীর্বাদ মাথায় নিয়ে। আমার হৃদয়ে আপনার বাস সর্বদা।’

অন্যদিকে অনিল কাপুরও স্ত্রী সুনীতার সঙ্গে বিয়ের ছবি শেয়ার করে লিখেছেন, তুমি আমাদের কাছে আশীর্বাদ হয়ে এসেছ.. এখন আমার অন্য পরিবারের আশীর্বাদের প্রয়োজন নতুন যাত্রা শুরু করার জন্যে, কারণ বিয়ের পর সব বদলে যায়।’ ৩৭ বছরের দাম্পত্য জীবন অনিল-সুনীতার।

অন্যদিকে বরুন ধাওয়ানও স্ত্রী নাতাশার সঙ্গে বিয়ের একটু ছবি পোস্ট করে লিখেছেন, ‘আপনারা সকলে এই দিন আমাদের অনেক ভালোবাসা দিয়েছিলেন, ধন্যবাদ। কিন্তু আমি আরেকবার আপনাদের আশীর্বাদ চাই, কারণ বিয়ের পর সব বদলে যায়।’

আর ‘যুগ যুগ জিও’ ছবিতে কিয়ারা একমাত্র অবিবাহিত কাস্ট। তিনিও বাবা-মায়ের একটি বিয়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘এটি আমার বাবা-মায়ের বিয়ের সবথেকে প্রিয় ছবিগুলির মধ্যে একটি আমার। আমি সর্বদা তাঁদেরকে আইডল দম্পতি হিসেবে দেখি! তাঁদের আশীর্বাদ সবসময় আমার সঙ্গে রয়েছে.. তবে এখন আমার আপনাদের আশীর্বাদের প্রয়োজন, নতুন যাত্রা শুরু করছি। কিছু পরামর্শ দিলে ভালো হয়, কারণ বিয়ের পর নাকি সব বদলে যায়। সত্যিই কী বদলে যায়?’

আরেকদিকে মণীশ পল স্ত্রী সংযুক্তা পলের সঙ্গে তাঁর বিয়ের ছবি শেয়ার করে একই কথা লিখেছেন, বিয়ের পর সব বদলে যায়।

কিন্তু অবিবাহিত প্রযুক্তা কলি নিজের একার ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সবাই জিজ্ঞেস করে, বিয়ে কবে করছো! এবার সত্যই করছি! এবং এটির জন্য আপনাদের আশীর্বাদ এবং পরামর্শের প্রয়োজন.. কারণ বিয়ের পর সব বদলে যায়।’ সুতরাং বোঝাই যাচ্ছে, এই ছবি ধামাকা সৃষ্টি করতে চলেছে। রাজ মেহতা পরিচালিত ‘যুগ যুগ জিও’ আগামী ২৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00