Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেল খাটার অভিজ্ঞতা ব্যক্ত করলেন সাপের বিষ পাচারকারী এলভিশ যাদব

আমি এমন কিছু বলব না, যা ভুল। আমি এর মুখোমুখি হব। আমি যেভাবে এই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিলাম। সেটির মোকাবেলা করব। সাতটি দিন ছিল সাত জীবনকালের মতো। আমার মা দুর্বল হয়ে পড়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: সাপের বিষ পাচার মামলায় অভিযুক্ত বিখ্যাত ইউটিউবার তথা বিগবস ওটিটি ২-বিজয়ী এলভিশ যাদব মাত্র ২ দিন আগেই জেল থেকে মুক্তি পেয়েছেন। গত ১৭ মার্চ তাঁকে গ্রেফতার করেছিল নয়ডা পুলিশ। গতবছর নভেম্বরে রেভ পার্টিতে অভিযান চালিয়ে ৯ টি সাপের বিষ উদ্ধার করে পুলিশ। তখন ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করলেও পালিয়ে গিয়ে ছাড়া পেয়ে যান এলভিশ যাদব। অথচ প্রাণী সংরক্ষণ কেন্দ্র থেকেই এলভিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপর অনেক তদন্তের পর অবশেষে গত ১৭ মার্চ এলভিশকে গ্রেফতার করে নয়ডা পুলিশ। এরপর তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তবে জেরার মুখে সবকিছু স্বীকার করে নেন এলভিশ যাদব। টানা ৬ দিন জেল খাটার পর অবশেষে তিনি দিন দুয়েক আগে জামিন পেয়েছেন। আর জামিন পাওয়ার পর রবিবার তাঁর প্রথম ব্লগ শেয়ার করেছেন।

তিনি নিজের ইউটিউব চ্যানেলে নিয়ে, প্রায় ১৪ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি জেলে কাটানো সময় এবং তার পরিবারের সদস্যদের বিষয়ে কথা বলেছেন। এলভিশ বলেছেন, “এক সপ্তাহ কেটে গিয়েছে, নিঃসন্দেহে, জীবনের একটি খুব খারাপ পর্ব ছিল সেটি। আমি যে সময়ের (জেল) ভিতরে ছিলাম সে সময়ের কথা কি বলব। এমন পরিস্থিতিতে যারা আমাকে সমর্থন করেছেন যারা, আমার সম্পর্কে খারাপ বা ভাল কথা বলেছেন, সবাইকে ধন্যবাদ।” এরপর এলভিশ জেলে কাটানো সময় সম্পর্কে বলেন, “আমি এমন কিছু বলব না, যা ভুল। আমি এর মুখোমুখি হব। আমি যেভাবে এই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিলাম। সেটির মোকাবেলা করব। সাতটি দিন ছিল সাত জীবনকালের মতো। আমার মা দুর্বল হয়ে পড়েছিল। গত কয়েকদিন ধরে তিনি সে ঘুমাতে পারেননি।”

এলভিশ ক্যামেরার সামনে পোজ দিয়ে বলেন, “একই শক্তি ফিরে আসতে কিছুটা সময় লাগবে বন্ধুরা। যদি মনে করেন আমার সেই শক্তি নেই তাহলে আমাকে ক্ষমা করবেন। হয়তো আমি একটু ওজন কমিয়েছি।” ভিডিও টির শেষের দিকে এলভিশ তার ভক্তদের একটি বার্তা দিয়ে বলেছেন, “যখন আপনি একটি ভালো সময় পার করছেন, তখন অনেক মানুষ আপনাকে সমর্থন করবে। আপনি যখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন আপনার পরিবার আপনার পাশে থাকবে, আর কাউকে পাবেন না।” উল্লেখ্য, ৮ মার্চ, তিনি গুরুগ্রামের একটি মলের রেস্তরাঁয় সামগ্রী নির্মাতা সাগর ঠাকুরকে মারধরের করেছিল, সেই ভিডিও ধরা পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। এরপর সেও থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00