Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাপের বিষ পাচারের অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ বিজয়ী এলভিশ যাদব

ভেটেরিনারি বিভাগের তদন্তে বলা হয়েছে যে, মোট নয়টি সাপের মধ্যে পাঁচটি কোবরার বিষ গ্রন্থি অপসারণ করা হয়েছে এবং বাকি চারটি বিষাক্ত নয়। অভিযানে নয়টি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর থেকেই আইনের নজরে ছিলেন বিখ্যাত ইউটিউবার তথা ‘বিগবস’ ওটিটি বিজয়ী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কোবরা বিষ পাচার করে ইউটিউবার। যা কিনা রীতিমতো বেআইনি। এতদিন তদন্ত চলার পর অবশেষে পুলিশের হাতে এলভিশ যাদব। রবিবার নয়ডা পুলিশ সাপের বিষের মামলায় এলভিশকে গ্রেফতার করেছে। ইউটিউবারের বিরুদ্ধে নাইট পার্টিতে সাপের বিষ ব্যবহারের বড় অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পুলিশ তাঁকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করেছে। আজই তাঁকে সুরজপুর আদালতে পেশ করা হবে। যদিও সম্প্রতি নয়ডা পুলিশ সাপের বিষসহ ৫ জনকে গ্রেফতার করেছিল। কিন্তু তিনি বরাবর এড়িয়ে যান, যার পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

তবে আজ কিছু সময়ের মধ্যে এলভিশ যাদবকে আদালতে পেশ করা হবে। কিন্তু যেহেতু রবিবার তাই বিচারব্যবস্থাকে সামলাবেন তা ঠিক হয়নি। উল্লেখ্য, গতবছর ৮ নভেম্বর, নয়ডা পুলিশ একটি রেভ পার্টিতে সাপের বিষ ব্যবহারের অভিযোগে এলভিশের নামে একটি এফআইআর নথিভুক্ত করেছিল। এরপর একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে ডাকা হয়েছিল। পিপল ফর অ্যানিম্যালস (পিএফএ) সংস্থার দায়ের করা অভিযোগের ভিত্তিতে, নয়ডা পুলিশ সেক্টর ৫১-এ অবস্থিত একটি ব্যাঙ্কোয়েট হলে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছিল। পিএফএ তার এফআইআর-এ এলভিশের নাম উল্লেখ করেছিল এবং তাঁকে রেভ পার্টির আয়োজন করার জন্য অভিযুক্ত করেছিল। আর ওই পার্টিতে বিদেশীদের আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং তাঁদের জন্যে বিষাক্ত সাপের বিষ সরবরাহ করা হয়েছিল। ফলে লাখ লাখ টাকা কামিয়েছিল। এদিন নয়ডা পুলিশ এলভিশকে মামলার বিষয় দুই ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছিল। ভেটেরিনারি বিভাগের তদন্তে বলা হয়েছে যে, মোট নয়টি সাপের মধ্যে পাঁচটি কোবরার বিষ গ্রন্থি অপসারণ করা হয়েছে এবং বাকি চারটি বিষাক্ত নয়। অভিযানে নয়টি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের অধীনে, সাপের বিষ গ্রন্থি অপসারণ করা একটি শাস্তিযোগ্য অপরাধ এবং দোষীদের সাত বছরের জেল হতে পারে। তবে এলভিশ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

এমনকি নয়ডা পুলিশের সামনে নয়ডা পার্টির যে গায়ক ফাজিলপুরিয়া উপস্থিত ছিলেন, তিনি দাবি করেছেন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি তার একটি অ্যালবামের শ্যুটের। তবে এলভিশ অভিযোগ অস্বীকার করে ইন্সটাতে একটি ভিডিও পোস্ট করে বলেছিলেন, “সকালে ঘুম থেকে উঠেছি। মিডিয়ায় খবর দেখলাম এলভিশ যাদব মাদক ব্যবসায় জড়িত। তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এগুলো ভুয়ো, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে নিয়ে যা বলা হচ্ছে তাতে কোনো সত্যতা নেই। অভিযোগ দিয়ে আমার নাম কলঙ্কিত করবেন না। আমি ইউপি পুলিশকে সহযোগিতা করতে প্রস্তুত। আমি ইউপি পুলিশ এবং মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অনুরোধ করতে চাই যে যদি এই বিষয়ে আমার বিরুদ্ধে 1% অভিযোগও প্রমাণিত হয়, তবে আমি দায় নিতে প্রস্তুত।” এছাড়া ভাইরাল অডিওতে, গ্রেফতারকৃত অভিযুক্ত রাহুল যাদব PFA (মানেকা গান্ধীর সংগঠন পিপলস ফর অ্যানিমালস) সদস্যকে বলেছিলেন যে তিনি এই ওষুধগুলি এলভিশের পার্টিতে পৌঁছে দিয়েছিলেন। পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। এর মধ্যে রয়েছে রাহুল, তিতুনাথ, জয়করণ, নারায়ণ এবং রবিনাথ। রাহুলের নামে 20ml বিষ উদ্ধার করেছে পুলিশ।

তবে এলভিশের বিরুদ্ধে এই প্রথম নয়, কয়েকদিন আগে হরিয়ানার গুরুগ্রামে সহকর্মী ইউটিউবারকে মারধর ও লাঞ্ছিত করার জন্য এলভিশের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। পুরো ঘটনাটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। বিগ বস OTT-এর দ্বিতীয় সিজন জেতার পর এলভিশ লাইমলাইটে উঠে আসে। এছাড়াও তিনি ব্যাড গাই, সিস্টেমম, পুঞ্জা দাব, রাও সাহাব, হাম তো দিওয়ানে, মিটার খেঞ্চ কে এবং বোলেরো সহ মিউজিক ভিডিওতেও উপস্থিত ছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00