Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Ed Sheeran-এর সঙ্গে আরমান, যৌথ উদ্যোগে নতুন অ্যালবামের ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি, বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক, তাঁর পরবর্তী মিউজিক্যাল অ্যালবামের বিষয়ে ইঙ্গিত দিলেন। জানালেন, এবার তিনি হলিউড গীতিকার Ed Sheeran এর নতুন গানের অ্যালবাম 2Step, তৈরিতে যৌথ উদ্যোগ নিয়েছেন। যা কিনা তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশও হয়ে দাঁড়াল, কারণ এড শিরানের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া প্রতিটি ভারতীয়দের কাছে গর্বের বিষয়।

এই প্রসঙ্গে বলতে গিয়ে, আরমান একটি বিবৃতি করে জানিয়েছেন, “আমি Ed Sheeran-এর সঙ্গে 2Step-এর সংস্করণে উপস্থিত হতে পেরে খুবই উত্তেজিত! কারণ Ed Sheeran, সবসময় আমার অনুপ্রেরণা, এবং আমি তাঁর সঙ্গীত এবং অবিশ্বাস্য গান লেখার একজন বড় ভক্ত। তাই তাঁর সঙ্গে মিলে নতুন গান তৈরীর সুযোগ পেয়ে আমি অত্যন্ত অহংকারী, এটি শুধু আমার জন্য নয়, অন্যান্য ভারতীয় শিল্পীদের জন্যও বিশাল মুহূর্ত। আমি বিশ্বাস করি যে, এমন বড় সুযোগ আমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট।” গানটিতে ফুটিয়ে তোলা হয়েছে, “মানুষের আত্মবিশ্বাস এবং ভালোবাসার মানুষদের সমর্থন থাকলে আমরা যেকোনো প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারি। কোন কিছুই আমাদের এগিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না।” সঙ্গে গায়ক এও বললেন, ‘আমি এবার গলা উঁচিয়ে বলতে পারব, বিখ্যাত হলি গায়ক এড শিরানের লেখা নতুন গান তৈরির আরেক মালিক আমিও।’

আরমান মালিক 2Step এর ঘোষণা করার সঙ্গে সঙ্গেই, গায়কের অনুরাগীরা খুবই উত্তেজনা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। গায়কের ভাই এবং সঙ্গীত সুরকার আমাল মালিকও মন্তব্য করেছেন, “তোমার এই গান কবে রিলিজ হবে, আর অপেক্ষা করতে পারছি না…এটি একটি বড় পদক্ষেপ।” হর্ষদীপ কৌর উল্লেখ করেছেন যে, সত্যই এই খবরটি “অবিশ্বাস্য, আরমান কে আমি সত্যই গর্বিত।” তারা সুতারিয়া লিখেছেন, “তোমাকে নিয়ে সবসময় আমরা গর্বিত।” আকাসা বলেন, আরমান “ভারতকে মানচিত্রে তুলে ধরছে বিশ্বের দরবারে”। আরমানের ভক্তদের জন্যে এটা সত্যই বড় খবর, যার জন্য তাঁরা প্রস্তুত ছিলেন না। একজন ভক্ত লিখেছেন,”স্বপ্নকে সত্যই করার বাস্তবায়ন আরমানের থেকে শেখা উচিত।” এড শিরানের ও আরমান মালিকের 2স্টেপ, আগামীকাল অর্থাৎ ৭ জুন সমস্ত মিউজিক প্ল্যাটফর্মে স্ট্রিমিং করা হবে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00