Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Drishyam 2: লাখের বেশি অগ্রিম টিকিট বিক্রি, তবে কি বছর শেষে বলিউডের ভাগ্যের চাকা ঘুরছে

তা সত্ত্বেও 'দৃশ্যম 2' PVR, Inox এবং Cinepolis-এর মতো তিনটি জাতীয় সিনেমা চেইনে, অগ্রিম টিকিট বুকিং-এর ক্ষেত্রে প্রায় 1.16 লাখেরও বেশি আয় করতে সক্ষম হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে আজ মুক্তি পেল অভিষেক পাঠক পরিচালিত এবং অজয় দেবগন অভিনীত বহু প্রতীক্ষিত বলিউড চলচ্চিত্র ‘দৃশ্যম 2’। এই ছবির প্রথম সংস্করণের প্রায় ৭ বছর পর মুক্তি পেল এই ছবি। সত্য ঘটনা অবলম্বনে এই ছবির প্রথম অংশটি বক্সঅফিসে দারুণ আয় করেছিল। দর্শকরা বহুদিন ধরেই এই ছবির দ্বিতীয় সংস্করণের জন্যে অপেক্ষায় ছিলেন, অবশেষে অপেক্ষার অবসান। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, অজয় দেবগন, তব্বু, শ্রিয়া শরণ।

এই ছবির প্রথম সংস্করণ বছরের পর বছর ধরে একটি কাল্ট ক্লাসিক উপাধি অর্জন করেছে। এদিকে চলতি বছর বলিউডের অবস্থা খুবই খারাপ। একাধিক ছবির ফ্লপের পর কিছুটা হলেও বলিউডের খড়া কাটিয়েছিল, ‘আলিয়া-রণবীরের ব্রহ্মাস্ত্র পার্ট 1: শিব’। যা ২০২২ সালে মুক্তি পাওয়া সমস্ত হিন্দি চলচ্চিত্রের চেয়ে বেশি আয় করেছিল। এদিকে ‘দৃশ্যম ২’ ইতিমধ্যেই ফাঁস হয়েছে বিভিন্ন পাইরেসি চ্যানেলগুলিতে, যার মধ্যে রয়েছে, তামিল রকার্স, টেলিগ্রাম, মুভিরুলজ, ফিল্মিজিলা-সহ একাধিক পাইরেসি চ্যানেলগুলিতে।

তা সত্ত্বেও ‘দৃশ্যম 2’ PVR, Inox এবং Cinepolis-এর মতো তিনটি জাতীয় সিনেমা চেইনে, অগ্রিম টিকিট বুকিং-এর ক্ষেত্রে প্রায় 1.16 লাখেরও বেশি আয় করতে সক্ষম হয়েছে। তবে একটা দিক নিশ্চিত যে ছবিটি আজ ছুটির দিনে মুক্তি পাচ্ছে। সুতরাং ছবিটি সপ্তাহান্তে খুব জোরালো পারফরম্যান্স করবে বলে ধারণা করা যাচ্ছে।

এক ঝলকে দেখে নিন ২০২২-এ মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমাগুলির অগ্রিম টিকিট বিক্রি হওয়ার সংখ্যা

ব্রহ্মাস্ত্র: ৩.০২ লাখ
দৃষ্টিম 2: ১.১৬ লাখ
ভুল ভুলাইয়া 2: ১.০৩ লাখ
লাল সিং চাড্ডা: ৬৩ হাজার
বিক্রম বেদ: ৬৯ হাজার
জুগ জুগ জিয়ো: ৫৭ হাজার
গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি: ৫৬ হাজার
শামশেরা: ৪৬ হাজার
পৃথ্বীরাজ: ৪১ হাজার
রাম সেতু: ৩৯ হাজার

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00