Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গর্ভবতী কিয়ারা বাদ, ‘ডন 3’-তে রণবীরের নায়িকা হচ্ছেন কৃতি স্যানন

গতকাল ৪০ বছর পূর্ন করেছেন রণবীর সিংহ। আর নায়কের জন্মদিনেই কৃতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতার জন্য একটি বিশেষ নোট লিখে ডন 3-এর নায়িকা হওয়ার ইঙ্গিত দিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ডন 3’-তে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের উত্তরসূরী হচ্ছেন রণবীর সিংহ। তাঁদের জুতোতেই এবার পা গলাবেন রণবীর। হ্যাঁ, ডন 2-এর পর এই ছবির ফ্র্যাঞ্চাইজির জন্যে বহুদিন ধরেই অপেক্ষা করছিলেন ভক্তরা। অবশেষে দু’বছর আগেই ছবির পরিচালক ফারহান আখতার ‘ডন 3’-এর ঘোষণা দিয়েছেন, এরপর থেকেই শাহরুখ ভক্তরা রেগে ফায়ার। যদিও শাহরুখ স্ব ইচ্ছায় ‘ডন 3’ থেকে সরে গিয়েছেন। তাই এবার ডনের চরিত্রে দেখা যাবে রণবীর সিংহকে। যদিও এই খবরেও দর্শকরা উত্তেজিত। আর রণবীরের নায়িকা হিসেবে কিয়ারা আডভানির নাম ঘোষণা করেছিল। কিন্তু অভিনেত্রী বর্তমানে প্রেগনেন্ট। তাই তিনি ছবি থেকে সরে এসেছেন।

যেহেতু ছবির শুটিং শুরু হয়নি, তাই কিয়ারা ছবি থেকে সরে যাওয়ায় নির্মাতারা কোনও ক্ষতির মুখে পড়েননি। এরপর থেকেই দর্শকদের মনে প্রশ্ন, তাহলে কে হচ্ছেন ‘ডন 3’-এর নায়িকা? যদিও একসময় প্রিয়াঙ্কা চোপড়ার নামও সামনে এসেছিল। যাই হোক, এখন শোনা যাচ্ছে ‘ডন 3’-এর নায়িকা হচ্ছেন বলিউডের আরেক তরুণ অভিনেত্রী কৃতি স্যানন। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণার প্রায় দুই বছর পর শুরু হতে চলেছে ডন ৩-এর শুটিং। গতকাল ৪০ বছর পূর্ন করেছেন রণবীর সিংহ। আর নায়কের জন্মদিনেই কৃতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতার জন্য একটি বিশেষ নোট লিখে ডন 3-এর নায়িকা হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

যেখানে লেখা ছিল, “শুভ জন্মদিন রণবীর সিংহ, তোমার শক্তি, তোমার কঠোর পরিশ্রম, তোমার পাগলাটে প্রতিভা এবং তুমি যে ভালোবাসা ছড়িয়ে দিয়েছো তা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে!! রকস্টারের মতো জ্বলে উঠো! শীঘ্রই তোমার সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি!” এতেই জল্পনা উঠেছে যে, ডন ৩-এর অংশ হওয়ার খবর নিশ্চিত করলেন কৃতি। ২০২৩ সালের অগস্টে ডন ৩ ঘোষণা হয়েছিল। তবে ফেব্রুয়ারিতে কিয়ারার প্রেগন্যান্সির ঘোষনার পরে ছবির কাজ শুরু হতে দেরি হল। এরপরেই ছবিতে কৃতির নাম উঠে আসে। কেরিয়ারের শীর্ষে থাকা এই অভিনেত্রীকে আখতারের অফিসেও যেতে দেখা গিয়েছিল। এমনকী কয়েকদিন আগে, বাবা-মা তাঁকে “লেডি ডন” বলে ডাকলে তিনি হেসে ফেলেন। তখন থেকেই গুঞ্জন কৃতিই হচ্ছেন ডন 3-তে রণবীরের নায়িকা।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00