Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গল্পের প্লট চুরির অভিযোগের পর এবার ক্ষতিপূরণের দাবি ‘অপরাজিত’-এর প্রযোজনা সংস্থার কাছে

গল্পের প্লট চুরির অভিযোগ উঠেছিল অনেক আগেই। এবার আইনি যুদ্ধ শুরু হয়ে গেল। চাওয়া হল ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ। উঠল ঘটনার পূর্নাঙ্গ তদন্তের দাবি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গল্পের প্লট চুরির অভিযোগ উঠেছিল অনেক আগেই। এবার আইনি যুদ্ধ শুরু হয়ে গেল। চাওয়া হল ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ। খোলাখুলি বলতে গেলে এবার ‘অপরাজিত’-এর প্রযোজকদের আইনি নোটিশ পাঠাল সাধু ব্রাদার্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউজ। এই প্রযোজনা সংস্থার দাবি তাঁদের হাত ধরে ‘পথের পাঁচালি’-এর নেপথ্যের এই গল্প বানানোর কাজ শুরু হয় ২০১২ সালে। ছবি বানানোর সেই প্রস্তুতি শুরুও হয়। আর সেই ভাবনাই নাকি চুরি করেছেন অনিক দত্ত। আর তাঁর জেরেই নাকি প্রবল ক্ষতির মুখে এখন সাধু ব্রাদার্স প্রোডাকশন। 

এই প্রযোজনা সংস্থার আরও দাবি এই বিষয় নিয়ে কাজ করার পরিকল্পনা সর্বপ্রথম তাঁদেরই মাথায় এসেছিল। ২০১২ সালে সেই ছবি তৈরি জন্য গল্প অনেক প্রযোজককে শোনানোও হয়েছিল আর সেই প্রযোজকের তালিকায় ছিলেন প্রযোজক ফিরদৌসল হাসানও। কিন্তু ‘অপরাজিত’- ছবিটির প্রযোজক ও পরিচালকের তরফে সাধু ব্রাদার্স এন্টারটেনমেন্ট কে কোনও ঋণ স্বীকার করা হয়নি।  

অন্যদিকে বিতর্কের আঁচ থিতিয়ে আসতেই তাতে খানিক ঘৃতাহুতি দিয়ে একটি টুইট করেন কুণাল ঘোষ। সেখানেই তিনি সিনেমাটি টুকে বানানো নয় তো? এমন প্রশ্ন তুললে তা নিয়ে জল্পনা তৈরি হয়। সেই টুইটে তিনি লিখেছিলেন, ” ২০১২ সালে নাম নথিভুক্ত হওয়া ‘পথের পাঁচালি’ ছবির শুটিং চলছে। নানা কারণে সেই ছবির শুটিংয়ে দেরি। একই বিষয়ে ছবি কী জেনে নাকি না জেনে?” এমনকি ঘটনার পূর্নাঙ্গ তদন্তের দাবিও করেছিলেন তিনি। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00