Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসাকে নিয়ে ছবি বানানো পরিচালক গ্রেফতার

কারণ সোমবার ধর্ষণের মামলায় পরিচালক সনোজ মিশ্রকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। দিল্লি হাইকোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করার পর নবী করিম থানা এই পদক্ষেপ নিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় মালা বেচতে গিয়ে ভাইরাল হয়েছিলেন মোনালিসা ভোঁসলে। মূহুর্তেই তাঁর নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। খ্যাতির শীর্ষে উঠে সরাসরি বলিউড থেকেও ডাক পান মোনালিসা। মহেশ্বরে গিয়ে মোনালিসাকে তাঁর নতুন ছবির প্রস্তাব দেন পরিচালক সনোজ মিশ্র। ‘দ্য মণিপুর ডায়েরি’-তে অনুপম খেরের মেয়ের ভূমিকায় অভিনয় করবেন মোনালিসা। ইতি মধ্যেই অভিনয়, নাচের প্রশিক্ষণ নিতে শুরু করেছেন তিনি। ইনস্টাগ্রামে মোনালিসার একাধিক ভিডিও ভাইরাল হয়। কিন্তু আদেউ ছবির কাজ কী শেষ হবে? কারণ সোমবার ধর্ষণের মামলায় পরিচালক সনোজ মিশ্রকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। দিল্লি হাইকোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করার পর নবী করিম থানা এই পদক্ষেপ নিয়েছে। পরিচালকের বিরুদ্ধে অভিযোগ, সনোজ মিশ্র ঝাঁসির এক তরুণীকে চলচ্চিত্রে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন করেছেন। এরপরই মেরে ফেলার হুমকি দিয়ে তাঁকে চুপ করিয়ে রেখেছিলেন।

নির্যাতিতা জানিয়েছেন, ২০২০ সালে টিকটক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে সনোজ মিশ্রের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। সেই সময় তিনি ঝাঁসিতে থাকতেন। কিছুদিন কথা বলার পর, ২০২১ সালের ১৭ জুন সনোজ তাঁকে ফোন করে জানায় যে, তিনি ঝাঁসি রেলস্টেশনে পৌঁছেছেন। কিন্তু পারিবারিক চাপের কারণে ভুক্তভোগী সনোজের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। এরপর সনোজ তাঁকে আত্মহত্যার হুমকি দেন। ভয় পেয়ে তিনি শেষমেশ সনোজের সঙ্গে দেখা করেন। পরের দিন, ১৮ জুন, সনোজআবারও তাঁকে রেলস্টেশনে ডেকে আত্মহত্যার হুমকি দেন। এবং তরুণী ভয় পেয়ে আবারও সনোজের সঙ্গে দেখা করেন। এবং তাঁকে একটি রিসোর্টে নিয়ে যায়। সেখানেই তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। ভুক্তভোগী এফআইআরে আরও বলেছেন যে, সেই সময়ে সনোজ তাঁর আপত্তিকর ছবি এবং ভিডিও তৈরি করেছিলেন, আর এগুলি দেখিয়ে তরুণীকে হুমকি দিয়ে বলে ছিলেন, মুখ খুললেই তাঁর ছবি-ভিডিওগুলি জনসমক্ষে প্রকাশ করে দেবেন। এরপর, বিয়ের অজুহাতে এবং চলচ্চিত্রে কাজের প্রলোভন দেখিয়ে সনোজ তাঁকে বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে যান। এবং তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

এরপর থেকে ভুক্তভোগী মুম্বই গিয়ে সনোজের সঙ্গে থাকতে শুরু করেন। সেখানেও তাঁকে যৌন নির্যাতন করতেন সনোজ এবং বেশ কয়েকবার মারধরও করেছিলেন। এমনকী সনোজ তাঁকে তিনবার গর্ভপাত করাতে বাধ্য করেছিলেন। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে, সনোজ তরুণীকে ছেড়ে চলে যান। অভিযোগ করলে তার অশ্লীল ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেন। অবশেষে ভুক্তভোগী দিল্লি পুলিশকে সবটা জানান।এবং তাঁর অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ সনোজ মিশ্রের বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্তের পর সনোজকে গ্রেফতার করা হয়। সনোজ জামিনের জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু আদালত তার আবেদন খারিজ করে দেয়। এর পর পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। পুলিশ এখন এই বিষয়টি তদন্ত করছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00