Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিজের ‘পিরিয়ড স্টোরি’ ভাগ করেই সচেতনতার বার্তা দীপিকার

মেনস্ট্রুয়েশন নিয়ে সচেতনতার বার্তা বলিউড সুপারস্টার দীপিকার। একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে নিজের 'পিরিয়ড স্টোরি' ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২৮ মে ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন ডে-তে পিরিয়ড বা মেনস্ট্রুয়েশন নিয়ে সচেতনতার বার্তা দিলেন বলিউড সুপারস্টার দীপিকা পাদুকোন। একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে নিজের ‘পিরিয়ড স্টোরি’ ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। বয়ঃসন্ধিকালে যখন প্রতিটি কিশোরী যখন এই সময়ের মুখোমুখি হয় তখন তার নানা অভিজ্ঞতা সঞ্চার হয় জীবনে। ভয়, ভীতি, লজ্জা, কখনও আবার অসহায়তাও কাজ করে। এই সময় পাশে বিশেষভাবে দরকার হয় মা কে। আর তেমনি এক অভিজ্ঞতা সঞ্চার করেছিলেন অভিনেত্রীও। তবে তা হয়েছে অনেক সুস্থ পদ্ধতিতে।

এই মেনস্ট্রুয়েশন ট্যাবু ভাঙার জন্য অভিনেত্রী তাঁর যে ‘পিরিয়ড স্টোরি’ শেয়ার করেছেন সেখানে তিনি বলেছেন, ” আমি ওই সময়টা কখনই ভুলব না যখন আমি এবং আমার প্রিয় বন্ধু দিব্যা আমরা দুজন আমাদের মায়েদের সামনে বসেছিলাম এবং আমাদের দুজনের মা আমাদের বোঝাচ্ছিলেন মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড কী? এবং এটি কেন হয়।” 

”আমি সত্যিই অভিভূত এবং আমি ওই দিনের ওই আলোচনার জন্য ধন্যবাদ জানাতে চাই। যেভাবে মা আমাকে ধৈর্য, সহানুভূতি ও সচেতনতা বজায় রেখে সমস্তটা বুঝিয়েছিলেন তা সত্যিই ভীষণ প্রয়োজন। আজ যখন আমি পিছনে ফিরে দেখি এই দিনটার কথা মনে করে তখন দেখি এই দিনটা আমার জীবনে একটা অতি গুরুত্বপূর্ণ দিন হয়ে রয়েছে। এবং আমার বেড়ে ওঠার দিনগুলিতে এই কথাগুলি ভীষণ সাহায্য করেছিল। আমি এই বিষয়ে ঠিক একইরকমের সচেতনতা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই।”

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00