Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুরুতর অসুস্থ, হাঁটুর অস্ত্রোপচারের জন্য অভিনয় থেকে বিরতি নিলেন প্রভাস

কিন্তু শুটিংয়ের কারনে এতদিন চিকিৎসা করাতে পারেননি অভিনেতা। তবে এখন হাঁটু চিকিৎসার জন্য বিরতি নেবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার প্রভাস, যাঁকে শেষ দেখা গিয়েছিল বিতর্কিত চলচ্চিত্র ‘আদিপুরুষ’-এ। যেটি পৌরাণিক কাহিনী রামায়ণের আধুনিক সংস্করণ। আর ছবিতে ভুলভাল দৃশ্যের জন্যে দেশজুড়ে রীতিমতো তাণ্ডব চলেছে, ছবির কাহিনী, সংলাপ, পোশাক, সবটাতেই ছিল বিতর্কের ছোঁয়া। তবে এতে সুপারস্টারের জনপ্রিয়তা তেমন কাবু হয়নি বললেই চলে। এসএস রাজামৌলি র বাহুবলীর সফলতার হাত ধরেই প্যান ইন্ডিয়ান তারকা হয়ে ওঠেন অভিনেতা। তাঁকে আগামীতে দেখা যাবে, প্রশান্ত নীলের সালার এবং নাগ অশ্বিনের প্রজেক্ট কে-তে। অবশ্য এখন এই ছবির নাম হয়েছে, ‘কালকি 2898 এডি’।

ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। কমিক-কন অনুষ্ঠানে ছবির টিজার লঞ্চ হয়েছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অমিতাভ বচ্চন, কমল হাসান। তবে মনে হচ্ছে এবার ব্যস্ত সময়সূচী থেকে বিরতি নেবেন প্রভাস। হাঁটুর অস্ত্রপচারের জন্য আপাতত কয়েকদিন বিরতি নেবেন অভিনেতা। বেশ কয়েকটি প্রকল্পে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। কিন্তু শুটিংয়ের কারনে এতদিন চিকিৎসা করাতে পারেননি অভিনেতা। তবে এখন হাঁটু চিকিৎসার জন্য বিরতি নেবেন। একটি প্রতিবেদনে বলেছে যে, প্রভাস অস্ত্রোপচারের জন্য কিছুটা সময় নিচ্ছেন, পুনরুদ্ধারের দিকে মনোনিবেশ করবেন।

সূত্রের খবর, প্রভাস চিকিত্সক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ নিতে কয়েকদিন বিরতি নিচ্ছেন। খবরটি প্রকাশ্যে আসা মাত্রই নায়কের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রভাসকে শীঘ্রই দেখা যাবে প্রশান্ত নীলের ‘সালার: পার্ট 1 – সিজফায়ার’-এ। ছবিটি ২৮ সেপ্টেম্বর, ২০২৩-এ মুক্তির জন্য প্রস্তুত। তা ছাড়াও, প্রভাসকে নাগ অশ্বিনের ‘কালকি 2898 এডি’-তেও দেখা যাবে । এই ছবির আগে নাম ছিল ‘প্রজেক্ট কে’। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00