Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

থালাপথি বিজয়ের ‘না রেডি’ তে নেচে তুমুল ভাইরাল হলেন ক্রিকেটার শিখর ধাওয়ান

এবার এই গানের তালে একটি চমৎকার রিল ভিডিও বানালেন, ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। যা কিনা নতুন করে আবারও আলোচনায় নিয়ে এসেছে গানটিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তামিল সুপারস্টার থালাপথি বিজয়ের আসন্ন চলচ্চিত্র ‘লিও’-র প্রথম পোস্টার এবং গান ‘না রেডি’। যেটি নিয়ে অভিনেতার বিরুদ্ধে রীতিমতো এফআইআর দায়ের করা হয়েছিল। কারণ গানে মাদক ব্যবহার করতে দেখা গিয়েছিল অভিনেতাকে। যা কিনা বেআইনি, দাবী করা হয়েছিল, এই গানের মাধ্যমে মাদকের প্রচার করা হচ্ছে। যদিও বিষয়টি নিয়ে আর কোনও সমস্যা হয়নি। তবে গানটি নেটিজেনদের কাছে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এবার এই গানের তালে একটি চমৎকার রিল ভিডিও বানালেন, ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। যা কিনা নতুন করে আবারও আলোচনায় নিয়ে এসেছে গানটিকে।

তামিল সুপারস্টার থালাপথি বিজয়ের অন্যতম ভক্ত শিখর ধাওয়ান। ভাইরাল রিলে, বিখ্যাত ভারতীয় ব্যাটসম্যানকে ‘না রেডি’-তে তুমুল নাচতে দেখা গিয়েছে। ক্রিকেটার গানে বিজয়ের সমস্ত স্টেপগুলিকে অনুকরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। আর রিলটি ভাইরাল হতেই বিজয়ের ভক্তরা ধাওয়ানের প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। শিখর ধাওয়ান সম্প্রতি হুমা কুরেশির ‘ডাবল এক্সএল’-এ বিশেষ অতিথির চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। তবে ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয়। নানা সময়ে তিনি মজার মজার নাচ এবং কমেডি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় অবতীর্ণ হন। এর আগে, তিনি ইনস্টাগ্রাম ট্রেন্ডিং গান বেবি ক্যাল ডাউন গানের জন্য ক্রিকেটার শ্রেয়াস আইয়ারের সঙ্গে নেচে নিজেকে তুমুল ভাইরাল করেছিলেন।

এদিকে, ‘না রেডি’ মুক্তি পাওয়ার পরেই ভক্তদের কাছে সুপার হিট গান হয়ে উঠেছে। গানটি এখনও পর্যন্ত ইউটিউবে ৭৪ মিলিয়ন ভিউ পেয়েছে। গানটি বিজয় নিজেই গেয়েছেন, গানটি লিখেছেন বিষ্ণু এদাভান এবং সুর করেছেন অনিরুধ রবিকান্দার। গানটির র‍্যাপ অংশ লিখেছেন এবং গেয়েছেন আসাল কোলারু। লোকেশ কানাগরাজ পরিচালিত লিও একটি অ্যাকশন থ্রিলার বলে মনে করা হয়। এতে বিজয় ছাড়াও অভিনয় করছেন, তৃশা, সঞ্জয় দত্ত, গৌতম বাসুদেব মেনন, মাইস্কিন এবং অনুরাগ কাশ্যপ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00