Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

SELFIE: সুপারস্টারের প্রেমে পাগল পুলিশ ভক্ত! অক্ষয়কে কী চ্যালেঞ্জ দিলেন ডাই-হার্ট ফ্যান ইমরান

ছবিতে ইমরানের স্ত্রীর চরিত্রে দেখা যাচ্ছে, নুসরত ভারুচাকে। এবং ডায়না পেন্টিকে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল, অক্ষয় কুমার এবং ইমরান হাসমির বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সেলফি’-র ট্রেলর। ২০২২ সালটা অক্ষয়ের কেরিয়ারের অন্যতম ‘বিধ্বস্ত’ বছর হিসেবেই কেটে গিয়েছে। কারণ ২০২২-এ মুক্তিপ্রাপ্ত অক্ষয়ের সব ছবিই বক্সঅফিসে একেবারে মুখ থুবরে পড়েছে। কিছু কিছু ছবি সমালোচকদের দ্বারা প্রশংসিত হলেও বাণিজ্যক দিকে অসফল হয়েছে। যাই হোক, ২০২২-এর ভুলে গিয়ে নতুন বছরে একেবারে দাপটের সহিত এন্ট্রি নিচ্ছেন অক্ষয়। সঙ্গে ইমরান হাসমিরের যাদু কম কিছু নয়। ছবিতে একদম ভিন্ন মেজাজে ধরা দিচ্ছেন কিসিং মাস্টার।

পরিচালক রাজ মেহতার ‘যুগ যুগ জিও’-এর সাফল্যের পর ‘সেলফি’ নিয়ে ফিরছেন তিনি। ছবির ফাস্ট পোস্টার গতবছরেই মুক্তি পেয়েছে। তারপর থেকেই ভক্তদের উত্তেজনার একেবারে শেষ ছিলনা। আজ দুপুরে সেলফির ট্রেলর উন্মোচিত হয়েছে। মাত্র ৩-মিনিট-দৈর্ঘ্যের ভিডিওতে দেখা যাচ্ছে, বিজয় একজন সুপারস্টার, (যে চরিত্রে অক্ষয় অভিনয় করেছেন), উচ্চমাত্রায় স্টান্ট করছেন তাঁর সিনেমার জন্যে। আর সিনেমা হলেই ইমরান সুপারস্টারকে পরিচয় করিয়ে দিচ্ছেন। পরবর্তী দৃশ্যে, ইমরান, যিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন, তিনি বিজয় অর্থাৎ সুপারস্টারের বিশাল ভক্ত। তিনি অক্ষয়ের সঙ্গে দেখা করার জন্যে মরিয়া, তাঁর সঙ্গে সেলফি তোলার জন্যে দিন গুনছেন।

এরপর তিনি তারকাকে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্যে আশ্বাস দেন, কিন্তু পরবর্তীতে ভুল বোঝাবুঝির কারণে সুপার স্টারের সঙ্গে তাঁর ঝামেলা হয়। ট্রেলারে দেখা যায়, অক্ষয় কুমার তাঁর ছেলের সামনে হাশমির সঙ্গে খারাপ ব্যবহার করেন, যা ইমরানের মন ভেঙে দেয়। এরপর কি হবে, তার জন্যে অপেক্ষা করতে হবে সিনেমা রিলিজের। ছবিতে ইমরানের স্ত্রীর চরিত্রে দেখা যাচ্ছে, নুসরত ভারুচাকে। এবং ডায়না পেন্টিকে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে। ভিডিওর শেষের দিকে, অক্ষয় এবং ইমরানকে ম্যায় খিলাড়ি তু আনারি-এর রিমেক সংস্করণে নাচতে দেখা গিয়েছে। যেটি ১৯৯৪ সালের অক্ষয়, সাইফ আলী খান, শিল্পা শেঠি অভিনীত খিলাড়ি ছবির গান। ছবিতে পৃথ্বীরাজ সুকুমারনকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে সেলফি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00