Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কৌতুক অভিনেতা আবু হেনা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ দীর্ঘ প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে ছাড়া পেলেন বাংলাদেশের জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি (Abu Hena Roni)। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি পোস্ট করে নিজেই ভক্তদের এই সুখবর দেন আবু হেনা। অভিনেতার পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে হাতে এখনও ব্যান্দেজ থাক্লেও তিনি আখন অনেক্তাই সুস্ত। হাসপাতালের ডাক্তারদের সঙ্গে হাসি মুখে ছবি তুলেছেন অভিনেতা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন “এবার বাড়ি ফেরার পালা”।

উল্লেখ্য এর আগে গত ১৭ সেপ্টেম্বর গাজিপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হয়েছিলেন মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা। তাঁর শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ওপার বাংলার পাশপাশি এপার বাংলাতেও অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। মীর নিজে এই খবরে উদ্বেগ প্রকাশ করেন। উদ্বেগ প্রকাশ করেন শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা।

টানা ২৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন অভিনেতা। হাসপাতালে থেকেই নিজের সুস্থ হয়ে ওঠার খবর জানিয়েছেন আবু হেনা। তাঁর জন্য প্রার্থনা করায় ধন্যবাদ জানিয়েছেন অনুরাগী থেকে মিরাক্কেল টিমের সবাইকে। সপ্তাহখানেক আগেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রনি লিখেছিলেন, “আলহাম্দুলিল্লাহ ,অনেকটা ভালো এখন। আকাশ দেখছি হাসপাতালে বসে। চারপাশের সুন্দর মানুষদের দোয়ায় এবং চেষ্টায় সুন্দর হয়ে উঠছে আমার চারিদিক। আপনাদের কথা কখনও যেন ভুলে না যাই। ভালোবাসা সবার জন্য”।

সেই সঙ্গে ধন্যবাদ জানান মীরাক্কেলের টিমকেও। এত বছর পরেও মীর, শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত যেভাবে নিজে থেকে তাঁর খোঁজ নিয়েছেন, এবং তাঁর জন্য পোস্ট করেছেন তাতে তিনি আপ্লুত বোলে জানিয়েছেন আবু হেনা। পাশপাশি নিজের দেশের পুলিশ, হাসপাতালের চিকিতসক এবং নার্সদেরও প্রশংসা করেন অভিনেতা।    

আরও পড়ুনঃ অগ্নিদগ্ধ রনির অবস্থা এখনও সঙ্কটজনক, তাঁর চিকিৎসায় ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00