Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুনম ও তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিপাকে মডেল-অভিনেত্রী পুনম পান্ডে (Poonam Pandey)। এবার মডেল-অভিনেত্রী এবং তাঁর প্রাক্তন স্বামী শ্যাম বোম্বের (Sam Bombay) বিরুদ্ধে কানাকোনা পুলিশ আদালতে চার্জশিট দাখিল করল। খবর অনুযায়ী, ২০২০ সালে একটি অশ্লীল কাজ করার জন্য, কানাকোনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাসের সামনে তাঁদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল৷ চার্জশিটে উল্লেখ করা ছিল যে, পুনম, গোয়ার চাপলি ড্যামে একটি নগ্ন ফটোশ্যুটের কাজে লিপ্ত ছিলেন৷ যদিও অভিনেত্রী পুনম পাণ্ডের নানারকম বিতর্কিত কাণ্ডে জড়ানো এই প্রথম নয়, তাঁকে নিয়ে মাঝে মাঝেই বিতর্ক ডানা মেলে।

২০২০ সালেই গোয়া উপকূলীয় রাজ্যে একটি অশ্লীল ভিডিও শ্যুট করার অভিযোগে মডেল-অভিনেত্রী পুনম পান্ডে এবং প্রাক্তন স্বামী শ্যাম বোম্বের বিরুদ্ধে সেই বছরেই গোয়া পুলিশের তরফ থেকে মামলা করা হয়েছিল। ২০২০ সালে এই ঘটনার পরে, বেশ কয়েকজন তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। কারণ পুনম পান্ডের এই নগ্ন ফটোশ্যুটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল সেই সময়ে, যা দেখে নেটিজেনরা রীতিমতন ক্ষুব্ধ হয়েছিলেন। তাই, ২০২০ সালেই গোয়া পুলিশের তরফ থেকে পুনম এবং শ্যাম বোম্বের বিরুদ্ধে জনসমক্ষে অশ্লীল কাজ, অশ্লীল ভিডিওগ্রাফি এবং উন্মুক্ত অবস্থায় পাবলিক স্পেসে নাচ ও গান করার জন্য একটি মামলা দায়ের করা হয়। এই ঘটনাটি ২০২০ সালের নভেম্বরের আগে ঘটেছিল, যখন পুনম পান্ডে এবং শ্যাম বোম্বে গোয়ার কানাকোনায় ছুটিতে গিয়েছিলেন। এই ঘটনার পরে তাঁদের দুজনকেই গ্রেফতার করা হয়েছিল এবং পরে তাঁরা জামিনে মুক্তি পেয়েছিলেন। এই প্রসঙ্গে, পুলিশ সুপার গাওয়াস বলেছেন, তাঁদের বিরুদ্ধে পুলিশ ৩৯ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে, যা এই মামলার বিচার চলাকালীন আদালতে পেশ করা হবে।

পুনম পান্ডে এবং শ্যাম বোম্বেকে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা ৪৪৭ (ফৌজদারি অপরাধ), ২৯২, ২৯৩ (অশ্লীলতা) এবং ২৯৪ (জনসাধারণের জায়গায় কোনও অশ্লীল গান বা নাচ করা) পাশাপাশি মহিলাদের অশালীন প্রতিনিধিত্বের বিধানের ভিত্তিতে অভিযুক্ত করা হয়েছে। তবে ২০২১ সালে শ্যাম বোম্বে এবং পুনম পাণ্ডে আলাদা হয়ে যান। এমনকী পুনম তাঁর স্বামীর বিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ এনেছিল, আর তাঁর এই অভিযোগের উপর ভিত্তি করে শ্যামকে মুম্বই পুলিশ গ্রেফতার করেছিল। এছাড়া তখন পুনমকে মাথায়, চোখে ও মুখে আঘাত পাওয়ার করিবে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পুনম পান্ডে এবং শ্যাম বোম্বে ২০২০ সালের সেপ্টেম্বরে মুম্বইতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে করেছিলেন৷ তবে বিয়ের আগে পুনম এবং শ্যাম তিন বছর ধরে ডেট করেছিলেন৷

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00