Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

LGBTQIA-গোষ্ঠীকে সমর্থন করতে গিয়ে মৃত্যু হুমকির সম্মুখীন, স্মৃতি টানলেন সেলিনা জেটলি

প্রবিয়ার দা (সেলিনার মেক-আপ আর্টিস্ট) ১৫ বছর ধরে আমার সঙ্গে ছিলেন। তিন আমার সংগ্রামী বছরগুলিতে আমার মা হয়ে উঠেছিলেন। তিনি ছিলেন আমার গডফাদার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিনা জেটলি, বর্তমানে অভিনয় থেকে অনেক দূরে। মাঝে একটি সমালোচকের বিস্ফোরক মন্তব্যের কারণে সংবাদের শিরোনামে উঠেছিলেন সেলিনা। সম্প্রতি অভিনেত্রী নিজেই জানালেন, LGBTQIA (Lesbian, Gay, Bisexual, Transgender, Queer, Intersex, and Asexual people collectively) আন্দোলনকে সমর্থনের জন্য মৃত্যু হুমকি পাচ্ছেন। সম্প্রতি তাঁর মেকআপ শিল্পীর মৃত্যু তাঁকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল, যিনি আদতে সমকামী ছিলেন। অভিনেত্রী নিজেও এই সম্প্রদায়কে নিয়ে বেশ সোচ্চার। ২০০১ সালে ফেমিনা মিস ইন্ডিয়ার খেতাব জেতার পর সেলিনা লাইমলাইটে আসেন। একই বছরে মিস ইউনিভার্সেও চতুর্থ স্থান অর্জন করেন অভিনেত্রী। পরবর্তীতে, ২০০৩ সালে ‘জনশীন’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর নো-এন্ট্রি , গোলমাল রিটার্নস, আপনা স্বপ্না মানি-মানি-সহ একাধিক চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন। তবে এখন তিনি স্বামী-সন্তান নিয়ে চুটিয়ে সংসার করছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেলিনা বলেন, “প্রবিয়ার দা (সেলিনার মেক-আপ আর্টিস্ট) ১৫ বছর ধরে আমার সঙ্গে ছিলেন। তিন আমার সংগ্রামী বছরগুলিতে আমার মা হয়ে উঠেছিলেন। তিনি ছিলেন আমার গডফাদার। তাঁর মৃত্যু আমাকে নাড়িয়ে দিয়েছে। মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগেও তাঁর সঙ্গে আমার কথা হয়েছিল। একজন সমকামী মানুষ হিসাবে বার্ধক্যের ভয়, সন্তান না হওয়া বা জীবনসঙ্গী না হওয়ার কারণে তিনি হতাশ ছিলেন।”

LGBTQ সম্প্রদায়কে সমর্থন করার জন্য হুমকি পাওয়ার বিষয়ে সেলিনা

এরপর অভিনেত্রী বলেন, “LGBTQIA আন্দোলনকে সমর্থন করার কারণে এখন আমি সারা দেশের মানুষের কাছ থেকে হুমকি পাচ্ছি। তবে হুমকি সত্ত্বেও আমি LGBTQIA সংগঠন, ইভেন্ট এবং ফিল্ম ফেস্টিভ্যালকে সমর্থন করে যাব। আর এই হুমকির কারণে আমি নিজের থেকে টাকা খরচ করে ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা করব।”

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00