Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্যানসারে উঠে গিয়েছে চুল, মুখে হাসি নিয়েই দীপাবলিতে ফ্রেমবন্দি অভিনেত্রী মিঠু চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর পরিচয় শুধু অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর(Sabyasachi Chakrabarty) স্ত্রী হিসেবে নয়। নিজ অভিনয়গুণে দর্শকদের মনে প্রতিষ্ঠিত জায়গা করে নিয়েছেন মিঠু চক্রবর্তী(Mithu Chakrabarty)। কিন্তু অনাহূতের মতো অভিনেত্রীর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার(Cancer Victim)। অসুস্থতার কারণেই ‘হরগৌরী পাইস হোটেল’(Horogouri Pice Hotel) ধারাবাহিক থেকে সরে আসতে হয়েছে মিঠুকে। অভিনেত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে বর্তমানে কেমোথেরাপি দেওয়া হচ্ছে তাঁকে। এদিকে দেশজুড়ে পালিত হচ্ছে দীপাবলি উৎসব। সেই আবহেই রোগাক্রান্ত চেহারা নিয়েই হাসিমুখে ক্যামেরাবন্দি হতে দেখা গেল বর্ষীয়ান অভিনেত্রীকে। সপরিবারে বেশ কয়েকটি ছবি তুলেছেন তিনি।

আরও পড়ুনঃ পালটি খাচ্ছে রাজ্যের আবহাওয়া! সপ্তাহান্তে ঘটবে ভোলবদল, ইঙ্গিত হাওয়া অফিসের 

এদিন স্বামী সব্যসাচীর পাশাপাশি বড় ছেলে গৌরব, বড় বৌমা ঋদ্ধিমা ও নাতির সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটালেন অভিনেত্রী। ক্যানসারের কারণে চেহারা আগের তুলনায় অনেক বেশি ভেঙে গিয়েছে। সম্ভবত কেমোথেরাপির কারণে মাথার চুল উঠে যাওয়াতে মাথা ঢেকেই রেখেছেন অভিনেত্রী। তবে ছবিতে নজর কেড়েছে মিঠুর অনাবিল হাসি। দুরারোগ্য ব্যাধি কেড়ে নিতে পারেনি তাঁর মনের আনন্দ। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বৌমা ঋদ্ধিমা। পোস্টে তাঁদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিঠুর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনেকেই।

আরও পড়ুনঃ ভাইফোঁটাতেও বাজার আগুন! মাছ-সবজির চড়া দামে নাভিশ্বাস মধ্যবিত্তের

দীর্ঘদিন যাবৎ স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’-এ শঙ্করের মা ও ঐশানীর শ্বাশুড়ি মহেশ্বরী দেবীর ভূমিকায় অভিনয় করে এসেছেন মিঠু চক্রবর্তী। মাঝে অবশ্য স্বামী সব্যসাচীর অসুস্থতার কারণে কিছুটা বিরতি নিতে হয়েছিল তাঁকে। এরপর ধারাবাহিকে কামব্যাক করেও বেশিদিন কাজ করতে পারেননি মিঠু। ক্যানসারের কারণে ভাঙতে শুরু করে শরীর। এরপরই ধারাবাহিক থেকে বিদায় নিতে হয় তাঁকে। তাঁর বদলে এই চরিত্রে নিয়ে আসা হয়েছিল তুলিকা বসুকে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00