Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পোড়া কপাল! ‘লাল সিং চাড্ডার স্ট্রিমিং বাতিল করল নেটফ্লিক্স

আমির খান নেটফ্লিক্সে ছবিটি মুক্তি দিতে খুব উত্তেজিত ছিলেন, কারণ এই অনলাইন প্লাটফর্মের বিশ্বব্যাপী প্রায় ২০০ মিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চারবছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করেও সফলতার মুখ দেখলেন না আমির খান। তাঁর অভিনীত ‘লাল সিং চাড্ডা’ (LAL SINGH CHADDHA) ইতিমধ্যেই বক্সঅফিসে মুখ থুবরে পড়েছে। গত ১১ আগস্ট গোটা দেশে মুক্তি পেয়েছে আমির-করিনা অভিনীত লাল সিং চাড্ডা। মুক্তির দিন থেকেই এই ছবির অবস্থা খুবই খারাপ। এমনকি ছবির প্রিমিয়ারেও তেমন ভিড় জমেনি। এই ছবিটি দেখতে দর্শকদের হলে টানতে ব্যর্থ আমিরের লাল সিং চাড্ডা। হলিউডের আইকনিক সিনেমা ফরেস্ট গাম্পের রিমেক হলেও, হলিউডকে ছাপাতে পারল না এই ছবি। মুক্তির আগে থেকে বিতর্ক এই ছবির পিছু ছাড়ছে না।

কখনও দেশদ্রোহীর তকমা জুটছে আমিরের কপালে আবার কখনও এই ছবিকে বয়কটের ডাক দিয়েছে নেটবাসীরা। ‘লাল সিং চাড্ডা’ প্রেক্ষাগৃহে আসার এক সপ্তাহ পরেও বক্সঅফিসের হাল খারাপ। রীতিমতো বক্সঅফিসে বিপর্যয় মেনে এসেছে। এবার আমির খান আরও একটি ধাক্কা খেলেন। বেশ কয়েকটি সংবাদের প্রতিবেদন অনুযায়ী, লাল সিং চাড্ডা স্ট্রিমিং করার জন্য কোনো ওটিটি প্ল্যাটফর্মও পাচ্ছে না। কারণ ছবির ব্যর্থতার কারণে ডিজিটাল জায়ান্ট Netflix এর সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ চুক্তিটিও বাতিল করেছে। আশ্চর্যজনকভাবে, ছবিটি ৯ দিনে বক্সঅফিসে মাত্র ৫১.৬০ কোটি টাকার ব্যবসা করেছে। সুতরাং এই ছবিটির ডিজিটাল চুক্তিও বাতিল করা হয়েছে।

মুক্তির আগে, আশা করা হয়েছিল যে, আমির, করিনা কাপুর, নাগা চৈতন্য এবং মোনা সিং অভিনীত এই ছবিটি বছরের সবচেয়ে বড় হিট হবে। এমনকি আমির নিজেও নিশ্চিত ছিলেন যে, তাঁর চলচ্চিত্রটি দেশে ৩০০ কোটি টাকা আয় করতে সক্ষম হবে। তবে ছবিটির বিরুদ্ধে বয়কটের আহ্বান এবং ফরেস্ট গাম্পের একটি সরল অনুলিপি হওয়া সবটার জেরেই ছবিটি ব্যর্থ হয়েছে যে, তা বলাই বাহুল্য। ‘বলিউড হাঙ্গামা’-এর একটি প্রতিবেদন অনুসারে, LSC-নির্মাতারা এবং ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম Netflix-এর কর্মকর্তাদের মধ্যে একটি কথোপকথন উন্নত স্তরে পৌঁছেছিল। কিন্তু শোনা যায়, আমির অনলাইন স্ট্রিমিং ছবি মুক্তির জন্যে নেটফ্লিক্সের কাছ থেকে ১৫০ কোটি টাকা চেয়েছিল। তাই নেটফ্লিক্স ডিজিটাল স্বত্ব বাতিল করেন। প্রতিবেদনে উদ্ধৃতি রয়েছে যে, “আমির খান নেটফ্লিক্সে ছবিটি মুক্তি দিতে খুব উত্তেজিত ছিলেন, কারণ এই অনলাইন প্লাটফর্মের বিশ্বব্যাপী প্রায় ২০০ মিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে। কিন্তু আমির এর জন্য ১৫০ কোটি রুপি দাবি করেছিলেন। অভিনেতার পূর্ণ আশা ছিল যে, তাঁর ছবিটি বক্স অফিসে বাম্পার আয় করবে। পাশাপাশি অভিনেতার এও শর্তও ছিল যে ‘লাল সিং চাড্ডা’ প্রেক্ষাগৃহে মুক্তির ৬ মাস পরে মুক্তি পাবে নেটফ্লিক্সে, কিন্তু আদতে কিছুই হল না।’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00