Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Biplab: ‘ইন্ডাস্ট্রিতে বন্ধুর থেকে শত্রুর সংখ্যা বেশি’, ৫৩ বছরের কাহিনী এবার বইয়ের পাতায়

এই ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করার পর আমি অনেকের বন্ধু হলেও, আমি বন্ধু তেমন পেলাম না।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে প্রায় কয়েক বছর হয়ে গেল, বাংলা ইন্ডাস্ট্রিতে তাঁর রাজপাঠ। এখনও অভিভাবকরা রাস্তায় বেরোলে তাঁকে দেখিয়ে বাচ্চাকে বলতে থাকেন, “ওই দেখো, দুষ্টুলোক যাচ্ছে। বেশি দুষ্টুমি করলে উনি ধরে নিয়ে যাবেন।” বাচ্চারাও ভয়ে শিঠিয়ে যেত। হ্যাঁ, বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম কিংবদন্তি অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। এককালে তাঁর অভিনয় যেমন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম মূলধন ছিল তেমনি তাঁর দাপটে ইন্ডাস্ট্রি কাঁপত। সিনেমার পর্দায় যেমন, নায়ক ছাড়া মানায় না, তেমনি দর্শকরা খলনায়ক ছাড়াও সেই সিনেমার আকর্ষণ খুঁজে পাননা।

তাই সেই সময়ে বাংলা ইন্ডাস্ট্রির খলনায়কের চাহিদা মিটিয়েছেন বিপ্লব চট্টোপাধ্যায়। মানুষকে সিনেমা দেখার রসদ যুগিয়েছেন তিনি। আজও বাংলা ইন্ডাস্ট্রির প্রখ্যাত ভিলেন তিনি। যাঁকে বলে, একেবারে ‘স্ট্যাম্পমারা’ খলনায়ক। তাঁকে ঘৃণা উগরে দিয়েছে দর্শক। সেখানেই হয়তো তাঁর সার্থকতা। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে তাঁর বয়স হয়ে গেল প্রায় ৫৩ বছর। আশির দশকে প্রসেনজিৎ, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল-সহ একাধিক নায়কের সঙ্গে কাজ করেছেন তিনি। সেখানেই তাঁর পরিচিত, নায়কের অভিনয় যেমন মুগ্ধ করত দর্শকদের তেমনি খলনায়কের ভূমিকাতেও মানুষের মনে জায়গা করেছেন এই অভিনেতা।

‘প্রজাপতি’, ‘মহান’, ‘লোফার’-সহ একাধিক ব্লকবাস্টার ছবি তাঁর ঝুলিতে। কিন্তু এখন তিনি কোথায়, এবার তাঁর ৫৩ বছরের কাহিনিই বইয়ের পাতায়। প্রকাশিত হল বিপ্লব চট্টোপাধ্যায়ের আত্মজীবনী ‘আমি বিপ্লব’। এই বইয়ের অনুলিখনের দায়িত্বে রয়েছেন সুমন গুপ্ত। সম্প্রতি হয়ে গেল এই বইয়ের উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে হাজির হয়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়-সহ অনেকেই। এত বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রি থেকে অনেক কিছু পেয়েছেন। কিন্তু তার থেকে বেশি হারিয়েছেন। আত্মজীবনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিপ্লব বলেন, “এই ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করার পর আমি অনেকের বন্ধু হলেও, আমি বন্ধু তেমন পেলাম না। প্রচুর কাজ যেমন করেছি, তেমনই আবার অনেক কাজ হাতছাড়া হয়েছে। অনেকেই শত্রুতা করেছেন। কলকাঠি করে আমায় কাজ কেড়ে নিয়েছেন। তাই ইন্ডাস্ট্রিতে আমার বন্ধুর থেকে শত্রুর সংখ্যাই বেশি।”

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00